1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রামে বুইশ্যা চক্রের অস্ত্রধারী সহযোগী ইমন হোসেন গ্রেপ্তার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

চট্টগ্রামে বুইশ্যা চক্রের অস্ত্রধারী সহযোগী ইমন হোসেন গ্রেপ্তার

প্রতিনিধি

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানার বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী শহিদুল ইসলাম বুইশ্যা চক্রের অন্যতম অস্ত্রধারী সহযোগী ইমন হোসেনকে (২২) একটি দেশীয় তৈরি একনলা বন্দুকসহ গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) গভীর রাতে চান্দগাঁও থানাধীন বাড়ইপাড়া হাজি রমজান আলীর বাড়ির জামাল কলোনিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তার ইমন হোসেন নাটোর জেলার বরাইগ্রাম থানার জামাই দীঘা এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে। বর্তমানে তিনি চান্দগাঁও থানার বহদ্দারহাট বাড়ইপাড়ার ১ম মসজিদ সংলগ্ন ইমাম উদ্দিনের কলোনির ১ নং কক্ষে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়। এ ঘটনায় ইমন হোসেনসহ পলাতক আসামিদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় ৭ ডিসেম্বর অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির বলেন, গ্রেপ্তার ইমন হোসেনের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। এর মধ্যে চান্দগাঁও থানায় অস্ত্র আইনে তিনটি মামলা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলা বিচারাধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!