1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রামে বিএনপি কর্মীর বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম
প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

চট্টগ্রামে বিএনপি কর্মীর বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার

প্রতিনিধি

চট্টগ্রামে বিএনপি কর্মীর বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার
চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে অভিযান পরিচালনা করে বিপুল আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে নোয়াপাড়ার সাবেক ইউনিয়ন চেয়ারম্যান খায়েজ আহমদের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় আসামির বাড়ি তল্লাশি করে ৩টি একনলা বন্দুক, ৬টি ওয়ান শুটার গান, ৫টি চাইনিজ কুড়াল, ১টি তলোয়ার, ৫টি রামদা এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. কামাল (৫০) ও সোহেল আহম্মদ (৪৪)। তাদের মধ্যে আসামিদের মধ্যে মুহাম্মদ কামাল বিএনপির কর্মী। তিনি সাবেক ইউপি চেয়ারম্যান খায়েজ আহমদের ছেলে ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী। এছাড়া সোহেল তার চাচাতো ভাই।
র‍্যাব জানায়, কিছু ব্যক্তি দীর্ঘদিন ধরে রাউজান এলাকায় অবৈধ অস্ত্র তৈরি ও বিক্রয়ের সঙ্গে জড়িত। এই তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি বিশেষ দল সকালে নোয়াপাড়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে- গ্রেপ্তারকৃত কামাল উদ্দিনের নামে রাউজান থানায় কমপক্ষে তিনটি মামলা রয়েছে। তিনি স্থানীয় অস্ত্র ব্যবসায়ী সিন্ডিকেটের সঙ্গে যুক্ত থেকে বিভিন্ন অপরাধী গোষ্ঠীর কাছে অস্ত্র সরবরাহ করতেন বলে ধারণা করা হচ্ছে।
চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বলেন, অস্ত্র ও সরঞ্জামসহ গ্রেপ্তারকৃত আসামিদের রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!