1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রামে বন্যায় ৩ উপজেলায় নিহত ৫ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

চট্টগ্রামে বন্যায় ৩ উপজেলায় নিহত ৫

প্রতিনিধি

চট্টগ্রামে বন্যায় ১১ উপজেলার অন্তত ১০০ ইউনিয়ন প্লাবিত হয়েছে। এর মধ্যে মিরসরাই ছাড়া বাকি উপজেলার বন্যা পরিস্থিতি উন্নতির দিকে।

বন্যায় ফটিকছড়িতে তিনজন, হাটহাজারী ও রাঙ্গুনিয়ায় উপজেলায় একজন করে মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন বানের পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। শনিবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসন সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

চট্টগ্রামের জেলা প্রশাসনের সহকারী কমিশনার ফাহমুন নবী জানান, বন্যায় চট্টগ্রামের ৫০ হাজার পরিবারের আড়াই লক্ষাধিক লোক পানিবন্দি অবস্থায় রয়েছেন। বন্যায় ১ হাজার ৩০০ মেট্রিক টন চাল এবং নগদ ৩৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ৪৫৫ মেট্রিক টন চাল এবং নগদ ১৯ লাখ ৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

চট্টগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. ছাইফুল্লাহ মজুমদার জানান, মিরসরাই উপজেলায় ৫০টি এবং ফটিকছড়িতে ১০টি উদ্ধারকারী নৌযান কার্যক্রম চালাচ্ছে। উদ্ধার কার্যক্রমে সেনাবাহিনী, বিজিবিসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা অংশ নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!