1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রামে পুলিশের অভিযানে ১৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার,গ্রেপ্তার ৩ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

চট্টগ্রামে পুলিশের অভিযানে ১৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার,গ্রেপ্তার ৩

প্রতিনিধি

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা পুলিশের অভিযানে দেশি-বিদেশি ১৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার ও শুক্রবার (৯ ও ১০ অক্টোবর) চট্টগ্রামের বহদ্দারহাট, শুলকবহরসহ একাধিক এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন– বেলাল (২৮), হৃদয় বড়ুয়া (৩০) ও মো. আজাদ (২৩)। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, বহদ্দারহাট, শুলকবহর ও বাকলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ১৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এসময় তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। অভিযানে বেশ কয়েকজন সন্ত্রাসী পালিয়ে যায়। অভিযানের পর চান্দগাঁও থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।

চান্দগাঁও থানা পুলিশ জানায়, অভিযানে সন্ত্রাসী ও মাদক কারবারি শহিদুল ইসলাম বুইশ্যা এবং আইয়ুব আলীর আস্তানায় অভিযান চালিয়ে ১৩টি অস্ত্র উদ্ধার করা হয়। অভিযানে বন্দুকের তাজা কার্তুজ ৫৮টি, খোসা দুটি, পিস্তলের ম্যাগাজিন ১৩টি, পিস্তলের বুলেট ৯৫টি, পটকা ৯টি, নগদ ৪ লাখ ২০ হাজার টাকা, টাকা গণনার মেশিন, ওয়াকিটকি, ড্রোন, সিসি ক্যামেরা, ডিভিআর, ড্রিল মেশিন, বৈদ্যুতিক কাটার, সাড়ে ৩ হাজার পিস ইয়াবা এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি (উত্তর) আমিনুল ইসলাম বলেন, চান্দগাঁও থানার অভিযানে ১৩টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ, নগদ টাকা, মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!