1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রামে ডাকাতি ও খুনের মামলায় পলাতক আসামি গ্রেপ্তার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

চট্টগ্রামে ডাকাতি ও খুনের মামলায় পলাতক আসামি গ্রেপ্তার

প্রতিনিধি
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫৩৩

চট্টগ্রামের রাউজান থানায় দায়ের হওয়া একটি খুনসহ ডাকাতি মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. শাহাব উদ্দিনকে (৩৪) গ্রেপ্তার করেছে র‌্যাব। তিনি প্রায় ১৫ বছর ধরে পলাতক ছিলেন। রোববার (১৬ নভেম্বর) রাউজান উপজেলার চিকদাইর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহাব উদ্দিন ওই এলাকার বাসিন্দা আব্দুল হাদীর ছেলে।

সোমবার চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে- ২০১০ সালের রাউজান থানার একটি খুন ও ডাকাতি মামলার আসামি শাহাব উদ্দিন নিজ এলাকায় অবস্থান করছেন। পরে রোববার র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর শাহাব উদ্দিনকে পরবর্তী আইনগত পদক্ষেপের জন্য রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!