1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রামে জাহাজ থেকে কর্ণফুলী নদীতে পড়ে শ্রমিক নিখোঁজ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

চট্টগ্রামে জাহাজ থেকে কর্ণফুলী নদীতে পড়ে শ্রমিক নিখোঁজ

প্রতিনিধি

চট্টগ্রামে জাহাজ থেকে কর্ণফুলী নদীতে পড়ে শ্রমিক নিখোঁজ
চট্টগ্রামে একটি জাহাজ থেকে কর্ণফুলী নদীতে পড়ে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। রোববার (৪ জানুয়ারি) বিকেল ৪টার দিকে কর্ণফুলী নদীর ইছানগর–সংলগ্ন রি-রিসোর্স ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ শ্রমিকের নাম মো. রিয়াদুল হক (২২)। তিনি কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর গ্রামের মো. হেলালের ছেলে। তিনি রি-রিসোর্স গ্রুপে শ্রমিক হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, কাজ করার সময় জাহাজ থেকে অসাবধানতাবশত তিনি নদীতে পড়ে যান। ঘটনার পরপরই সহকর্মীরা তাকে উদ্ধারের চেষ্টা করেন। পরে বিষয়টি ফায়ার সার্ভিস ও নৌ পুলিশকে জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। তবে সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ শ্রমিকের কোনো সন্ধান পাওয়া যায়নি।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, নিখোঁজ শ্রমিককে উদ্ধারে ডুবুরি দল ও নৌ পুলিশ যৌথভাবে কাজ করছে। এখন পর্যন্ত তাকে পাওয়া যায়নি। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!