1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রামে জামায়াতের জনসভায় নেতাকর্মীদের ঢল - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

চট্টগ্রামে জামায়াতের জনসভায় নেতাকর্মীদের ঢল

প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামের জনসভায় সকাল থেকেই নেতাকর্মী ও সমর্থকদের ঢল নেমেছে। মহেশখালী ও কক্সবাজারে জনসভা শেষে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের আগমনকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।

রোববার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে লোহাগাড়া উপজেলার পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জনসভার কার্যক্রম শুরু হয়। তবে দুপুর আড়াইটার দিকে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা থাকায় কিছুটা সময় বিলম্ব হয়। এ সময় নেতাকর্মীরা স্লোগান, দলীয় সংগীত ও ব্যানারে মুখরিত করে রাখেন পুরো মাঠ

লোহাগাড়া ছাড়াও সাতকানিয়া, চন্দনাইশসহ আশপাশের বিভিন্ন উপজেলা, থানা ও ইউনিয়ন থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা জনসভাস্থলে যোগ দেন, ফলে অল্প সময়ের মধ্যে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। নেতাকর্মীরা দাঁড়িপাল্লা প্রতীক, ব্যানার ও ফেস্টুন হাতে উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী জানান, এই জনসভা দক্ষিণ চট্টগ্রামের ইতিহাসে স্মরণকালের বড় জনসভা হতে যাচ্ছে। প্রথমবার জামায়াতের আমির এখানে আসায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তিনি বলেন, এই জনসভা থেকে দক্ষিণ চট্টগ্রামের দীর্ঘদিনের সমস্যা ও সম্ভাবনার বিষয়ে দিকনির্দেশনা পাওয়া যাবে।

জনসভায় সভাপতিত্ব করছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী। মঞ্চে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের বক্তব্য চলছে।

দলীয় সূত্রে জানা গেছে, লোহাগাড়ার জনসভা শেষে জামায়াত আমির উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ডে অনুষ্ঠিত জনসভায় যোগ দেবেন। এরপর বিকেলে চট্টগ্রাম মহানগর জামায়াতের আয়োজনে বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। ওই দিন রাতেই তিনি ঢাকায় ফেরার কথা রয়েছে।

জামায়াত নেতাকর্মীরা প্রত্যাশা করছেন, এই সফরের মাধ্যমে নতুন রাষ্ট্রব্যবস্থা, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের রূপরেখা জনগণের সামনে তুলে ধরা হবে। এছাড়া চট্টগ্রাম-কক্সবাজার অঞ্চলের উন্নয়ন, বন্দর ব্যবস্থাপনা, কর্মসংস্থান ও অবকাঠামোগত সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করবেন ডা. শফিকুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!