ইপেপার / প্রিন্ট
চট্টগ্রাম, ১৮ জানুয়ারি ২০২৬ – চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকায় ছুরিকাঘাতের ঘটনায় সালমা আক্তার (৩৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। রোববার (১৮ জানুয়ারি) সকালে চান্দগাঁও আবাসিক এলাকার বি ব্লকের ১৪ নম্বর রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে। নিহত সালমা ওই এলাকার জসিম উদ্দিনের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দম্পতির মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। রবিবার সকালে এই বিরোধের জেরে জসিম উদ্দিন তার স্ত্রীকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সালমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পর