1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রামে ইয়াবাসহ কৃষকদলের নেতা আটক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

চট্টগ্রামে ইয়াবাসহ কৃষকদলের নেতা আটক

প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় ইয়াবাসহ উপজেলা কৃষকদলের আহ্বায়ক সালাউদ্দীন সুমনকে আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বরুমছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে যৌথবাহিনীর সদস্যরা। এ সময় তার কাছ থেকে ২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক সালাউদ্দীন সুমন একই এলাকার সাহেব মেম্বারের বাড়ির মৃত মোহাম্মদ মিয়া মাস্টারের ছেলে। তিনি উপজেলা কৃষকদলের আহ্বায়ক এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন। এছাড়া তিনি চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজামের নির্বাচনী সমন্বয় কমিটির দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনকে সামনে রেখে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনী নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে বরুমছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অভিযান চালানো হয়। অভিযানের সময় সালাউদ্দীন সুমনের কাছ থেকে ২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে আটক করে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়।এর আগে সালাউদ্দিন সুমনের ইয়াবা সেবনের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় নানান বিতর্ক সৃষ্টি হয়।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ভোররাতে ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!