1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রামে ইটভাটায় নারী শ্রমিককে গণধর্ষণ, গ্রেপ্তার ২ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

চট্টগ্রামে ইটভাটায় নারী শ্রমিককে গণধর্ষণ, গ্রেপ্তার ২

প্রতিনিধি

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় একটি ইটভাটায় নারী শ্রমিককে গণধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে গুপ্তছড়া ঘাট এলাকার ‘মাম-২ ব্রিক ফিল্ডে’ এ ঘটনাটি ঘটে।

জানা যায়, সিরাজগঞ্জ থেকে মৌসুমী শ্রমিক হিসেবে ইটভাটায় কাজ করতে আসেন ভুক্তভোগী নারীসহ অভিযুক্ত চার শ্রমিক। রাতে পাওনা টাকা দেওয়ার কথা বলে শ্রমিকদের সর্দার ওই নারীকে ডেকে নেয়। পরে চারজন মিলে তাকে পালাক্রমে ধর্ষণ করে। ঘটনার পরপরই দুজন পালিয়ে যান, আর বাকি দুইজনকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করে পুলিশ। সন্দ্বীপ থানার ওসি সফিকুল আলম চৌধুরী জানান, এ ঘটনায় ভুক্তভোগীর করা মামলার পরিপ্রেক্ষিতে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পলাতক অভিযুক্তদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে। ভুক্তভোগী নারীকে চিকিৎসা ও আইনি সহায়তার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করানো হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!