1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রামে অপহৃত যুবক উদ্ধার গ্রেফতার-২ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

চট্টগ্রামে অপহৃত যুবক উদ্ধার গ্রেফতার-২

মো. তৌহিদ / নিজস্ব প্রতিবেদক:(চট্টগ্রাম)

চট্টগ্রামে অপহৃত যুবক উদ্ধার গ্রেফতার-২

বিশেষ অভিযান চালিয়ে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা এলাকা হতে চাঞ্চল্যকর অপহৃত ভিকটিম মো. নাজিম উদ্দিন’কে উদ্ধারসহ সংঘবদ্ধ অপহরণ চক্রের ২সদস্য’কে গ্রেফতার করেছে র‍্যাব-৭ চট্টগ্রাম।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব-৭) চট্টগ্রাম সূত্র জানায়, ভুক্তভোগী ভিকটিম মো. নাজিম উদ্দিন (২৩) নোয়াখালী জেলার সেনবাগ থানার এলাকার বাসিন্দা এবং জীবিকা নির্বাহের জন্য চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসবাস করে আসছেন। গত (৩০ নভেম্বর) প্রতিদিনের ন্যায় কাজের সন্ধানে বাসা থেকে বাহির হয়ে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানাধীন মাইজভান্ডার দরবার শরীফে এলাকায় যান। পরর্বতীতে সেখানে থেকে রাত আনুমানিক সাড়ে ১২ ঘটিকায় অর্থাৎ (১ ডিসেম্বর) সিএনজি যোগে বাসার উদ্দেশ্যে রওয়ানা করেন এবং হাটহাজারী থানাধীন মির্জাপুর সরকারহাট বাজার এলাকায় পৌছালে সিএনজিতে গ্যাস না থাকায় ভিকটিম অন্য একটি সিএনজিতে করে নিজ বাসার উদ্দেশ্যে রওয়ান কালে মোঃ আজম ও তার সহযোগীরা ভিকটিমকে জোর পূর্বক সিএনজি থেকে নামীয়ে অপরিচিত একটি ক্লাব ঘরে নিয়ে শারীরিক নির্যাতন করে এবং তার স্ত্রীর ব্যবহৃত মোবাইল ফোনের ইমুতে কল করে ৩ লাখ ৬৬ হাজার টাকা মুক্তিপণ দাবী করে। উক্ত ঘটনায় ভিকটিমের স্ত্রী চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানায় ১টি সাধারণ ডায়েরী করেন এবং তার স্বামীকে উদ্ধারের জন্য র‍্যাব-৭ চট্টগ্রাম বরাবর একটি আবেদন করেন। র‍্যাব-৭ চট্টগ্রাম ভিকটিমের স্ত্রীর আবেদনটি মানবিকতার সাথে গুরুত্বের সাহিত ভিকটিমকে উদ্ধাররে লক্ষ্যে গোয়েন্দা নজরদারী শুরু করে। নজরদারীর একপর্যায়ে র‍্যাবের আভিজানিক দল গত ৩ডিসেম্বর আনুমানিক সকাল ১১ঘটিকায় তথ্য প্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন নজুমিয়ার হাট এলাকা হতে ভিকটিমকে অন্যত্রে পাচার কালে একটি সাদা রংয়ের টয়োটা গাড়ীর ভিতর হতে অপহরণের সঙ্গে জড়িত দুই অভিযুক্তকে আটক পূর্বক অপহৃত যুবককে উদ্ধার করে র‍্যাব।

গ্রেফতারকৃত আসামীরা হলেন ফটিকছড়ি চট্টগ্রাম জেলার থানাধীন উত্তর রাঙ্গামাটিয়া এলাকার খায়রুজ্জামান’র পুত্র মো.আজিম ও ভোজপুর থানাধীন উত্তর হাজিরখীল এলাকার মো. ইব্রাহীম’র পুত্র আবু সামা (২৪)।

এবিষয়ে, অপহৃত যুবক উদ্ধার ও ঘটনায় জড়িত ২অভিযুক্তকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) এ.আর.এম মোজাফফর হোসেন জানান, বিশেষ অভিযান পরিচালনা করে র‍্যাব-৭ চট্টগ্রাম, অপহৃত এক যুবককে উদ্ধার ও অপহরণের সঙ্গে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে হাট হাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!