1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রামের ১৬ আসনে চূড়ান্ত লড়াইয়ে ১১১ প্রার্থী, আজ প্রতীক বরাদ্দ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

চট্টগ্রামের ১৬ আসনে চূড়ান্ত লড়াইয়ে ১১১ প্রার্থী, আজ প্রতীক বরাদ্দ

প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের পর চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন ১১১ জন প্রার্থী। মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ১২ জন প্রার্থী সরে দাঁড়ানোয় এই সংখ্যা নির্ধারিত হয়। আজ বুধবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক পাওয়ার পর আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হবে, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চট্টগ্রামের তিনজন রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেন সংশ্লিষ্ট প্রার্থীরা। রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী।

মনোনয়ন প্রত্যাহারকারীদের মধ্যে উল্লেখযোগ্যভাবে চট্টগ্রাম–৬ রাউজান আসনে বিএনপির দ্বৈত প্রার্থীর একজন গোলাম আকবর খোন্দকার প্রার্থিতা প্রত্যাহার করেন। এছাড়া জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের আসন সমঝোতার অংশ হিসেবে চট্টগ্রামে শরিক দলগুলোর জন্য ছেড়ে দেওয়া ছয়টি আসনের মধ্যে চার আসনে জামায়াতের প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহার করেননি। তবে চট্টগ্রাম–৯ কোতোয়ালি এবং চট্টগ্রাম–১৩ আনোয়ারা–কর্ণফুলী আসনে জোটের শরিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

চট্টগ্রাম–১৩ আনোয়ারা–কর্ণফুলী আসনে প্রার্থিতা প্রত্যাহারের পর মুফতি মোহাম্মদ ইমরান ইসলামাবাদী বলেন, জোটের সিদ্ধান্ত অনুযায়ী জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে তারা ভোটের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, আগামী ১২ তারিখে এই আসনসহ ১০ দলীয় জোট বিজয় অর্জন করবে।

এছাড়া চট্টগ্রাম–২ ফটিকছড়ি, চট্টগ্রাম–৫ হাটহাজারী, চট্টগ্রাম–৭ রাঙ্গুনিয়া, চট্টগ্রাম–৮ বোয়ালখালী–চান্দগাঁও, চট্টগ্রাম–৯ কোতোয়ালি, চট্টগ্রাম–১১ বন্দর–পতেঙ্গা, চট্টগ্রাম–১২ পটিয়া, চট্টগ্রাম–১৩ আনোয়ারা–কর্ণফুলী এবং চট্টগ্রাম–১৬ বাঁশখালী আসনে বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

অন্যদিকে চট্টগ্রাম–১, চট্টগ্রাম–৩, চট্টগ্রাম–৪, চট্টগ্রাম–১০, চট্টগ্রাম–১৪ ও চট্টগ্রাম–১৫ আসনে কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেননি।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে চট্টগ্রামের ১৬ আসনে মোট ১৪৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাইয়ে ৪২ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। আপিল ও আদালতের নির্দেশে ২২ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান। সর্বশেষ মনোনয়ন প্রত্যাহারের পর চট্টগ্রামে এখন বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১১১ জনে।

প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে চট্টগ্রামে নির্বাচনী মাঠ পুরোপুরি সরগরম হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!