1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বুইস্যা অস্ত্র'সহ গ্রেফতার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বুইস্যা অস্ত্র’সহ গ্রেফতার

মো.তৌহিদ/ নিজস্ব প্রতিবেদক:(চট্টগ্রাম)

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বুইস্যা অস্ত্র’সহ গ্রেফতার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী, মাদক সম্রাট ও বুইস্যা বাহিনীর প্রধান শহীদুল ইসলাম প্রকাশ বুইস্যা’কে অস্ত্র-গুলিসহ গ্রেফতার করেছেন র‍্যাব-৭, চট্টগ্রাম।

র‍্যাব-৭ চট্টগ্রাম সূত্র জানায়, গত ২১জুলাই ২০২৫ইং চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন কাঁচাবাজার এলাকায় আধিপত্য বিস্তার’কে কেন্দ্র করে দুটি সন্ত্রাসী গ্রুপ ’টেম্পো’ এবং ‘বুইস্যা’ বাহিনীর মধ্যে গোলাগুলি হয়। দুটি সন্ত্রাসী গ্রুপের পৃষ্ঠপোষকতায় রয়েছেন ইসমাইল হোসেন প্রকাশ টেম্পো ও শহীদুল ইসলাম প্রকাশ বুইস্যা। উক্ত ঘটনায় র‍্যাব-৭ চট্টগ্রাম এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপির) যৌথ অভিযানে রাত আনুমানিক ১১ ঘটিকায় চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট কাঁচাবাজার এলাকায় দিগন্ত খাজা টাওয়ারে অভিযান পরিচালনা করে বুইস্যা গ্রুপের ১১ সদস্যকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, দেশীয় অস্ত্র এবং বিভিন্ন থানা হতে পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধারসহ গ্রেফতার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে শীর্ষ সন্ত্রাসী ও গ্রুপ প্রধান শহিদুল ইসলাম প্রকাশ বুইস্যা পালিয়ে যায়। গত ০৪ অক্টোবর ২০২৫ ইং তারিখে বুইস্যার অন্যতম সহযোগী মুন্না চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ বাদুরতলা এলাকায় একটি গ্যারেজের সামনে চাঁদার দাবিতে প্রকাশ্যে গুলি ছোড়ার ভিডিও সহ তাঁর বেশ কয়েকজন সহযোগীর হাতে থাকা অস্ত্রের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলেচিত হয়। উক্ত গোলাগুলির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় গুরুত্বের সাথে প্রচারিত হলে ব্যাপক আলোচিত হয়।

র‍্যাব-৭ চট্টগ্রাম আরো জানান, চট্টগ্রাম উক্ত গোলাগুলির ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী এবং ছায়া তদন্ত শুরু করে। নজরদারীর একপর্যায়ে গত শনিবার (২০ডিসেম্বর) রাত আনুমানিক ১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও র‍্যাব যৌথ অভিযান পরিচালনা করে শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট বুইস্যা বাহিনীর প্রধান শহিদুল ইসলাম ওরফে (বুইস্যা’কে) চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকার ফিনলে সাউথ সিটি থেকে অস্ত্র ও গুলি’সহ গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মো. শহিদুল ইসলাম ওরফে (বুইস্যা ২৮) ভোলা জেলার দৌলতখাঁন থানাধীন দৌলতখাঁন গ্রামের মোহাম্মদ আলীর পুত্র।

স্থানীয় সূত্রে জানাযায়, সন্ত্রাসী শহিদুল ইসলাম প্রকাশ বুইস্যা এর নিজ বাড়ী ভোলা জেলায়। সে বর্তমানে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানধীন পশ্চিম ষোলশহর এলাকা বসবাস করে। চট্টগ্রাম মহারগরী চান্দগাঁও এলাকায় বুইস্যা এবং টেম্পু গ্রুপের সদস্যরা অধিকাংশ সময় আধিপত্য নিয়ে প্রকাশ্যে গোলাগুলি, চাঁদাবাজি, ছিনতাই, মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে লিপ্ত তাকে এবং কথায় কথায় গুলি ছোড়ে তারা। এই দুটি গ্রুপের প্রধান হলে সন্ত্রাসী শহিদুল ইসলাম বুইস্যা ও ইসমাইল হোসেন টেম্পু। চান্দগাঁও, পাঁচলাইশ এলাকার মানুষের কাছে আতঙ্কের নাম এই গ্রুপের সদস্যরা।

এবিষয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৭ চট্টগ্রামের ভারপ্রাপ্ত অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. মিজানুর রহমান এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানান, গ্রেফতারকৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এবং পাঁচলাইশ এলাকায় অস্ত্র ব্যবসা, ইয়াবা ও মাদক কারবারসহ কিশোর গ্যাং দ্বারা অধিপত্য বিস্তার করে চাঁদাবাজি করে আসছে। তার চাঁদাবাজিতে কেউ বাধা প্রদান করলে সে তার নিজস্ব গ্রুপের সন্ত্রাস দ্বারা জোর পূর্বক অপহরণ করে বহদ্দারহাট কাঁচাবাজার দিগন্ত খাজা টাওয়ার এলাকায় নিজস্ব আস্তানায় ‘টর্চার সেল’ নিয়ে নির্যাতন করে এবং সেখানে তার একটি গোপন নেটওয়ার্ক রয়েছে যার মাধ্যমে সে আগেই আইন শৃংঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে যায়।গ্রেফতারকৃত সন্ত্রাসী বুইস্যার গ্রেফতারে এলাকায় স্বস্তি বিরাজ করছে।তিনি আরো জানান, সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত আসামী শহিদুল ইসলাম প্রকাশ বুইস্যা এর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর চাঁন্দগাও, পাঁচলাইশ এবং চকবাজার থানায় অস্ত্র, চাঁদাবাজি, নাশকতা এবং মাদক সংক্রান্তে ৪২টি মামলার তথ্য পাওয়া যায়।গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!