1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রামের শাহ আমানত সেতুর টোল বন্ধের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

চট্টগ্রামের শাহ আমানত সেতুর টোল বন্ধের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি

প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলী নদীর ওপর অবস্থিত শাহ আমানত সেতুর টোল আদায়ের প্রতিবাদে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) চট্টগ্রাম আদালত চত্বরে জিরো পয়েন্ট এলাকায় কর্ণফুলী নাগরিক পরিষদ ও সিডিএ কর্ণফুলী আবাসিক প্লট মালিক কল্যাণ সমিতি এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ) চট্টগ্রাম জেলা শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন হয়।

বক্তারা বলেন, কর্ণফুলী সেতুর টোলের কারণে দক্ষিণ চট্টগ্রামবাসী দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে রয়েছেন। প্রতিদিন একই সেতুতে একাধিকবার টোল দিতে বাধ্য হওয়ায় মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাচ্ছে, যানজট ও সময় নষ্ট হচ্ছে। তারা বলেন, এই টোল ব্যবস্থা এলাকার উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগে বড়ো বাধা সৃষ্টি করছে। বক্তারা অবিলম্বে টোল আদায় বন্ধ করে স্থায়ী সমাধানের দাবি জানান।

সিডিএ কর্ণফুলী আবাসিক প্লট মালিক কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জিয়া হাবিব আহসানের সভাপতিত্বে ও কর্ণফুলী নাগরিক পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট এস এম ফোরকানের সঞ্চালনায় অনুষ্ঠিত গণস্বাক্ষর কর্মসূচিতে বক্তব্য রাখেন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. নাজিম উদ্দীন চৌধুরী, সাবেক পিপি অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!