1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রামের মিরসরাইয়ে জামায়াত নেতার খামার থেকে ৪০ ছাগল লুট - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে জামায়াত নেতার খামার থেকে ৪০ ছাগল লুট

প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এক জামায়াত নেতার খামার থেকে ৪০টি ছাগল লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী এস এম আবু হেনা কায়সার হাইতকান্দি ইউনিয়ন জামায়াতের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক। তিনি জানান, হাইতকান্দি ইউনিয়নে তার বাড়ি হলেও পাশের ওয়াহেদপুর ইউনিয়নে কর্মচারী রেখে গত দুই বছর ধরে খামারটি পরিচালনা করছিলেন।

তার অভিযোগ, রাত সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে একটি গাড়ি নিয়ে কয়েকজন দুর্বৃত্ত খামারে আসে। অস্ত্রের মুখে কর্মচারীকে বেঁধে রেখে খামারে থাকা ছোট-বড় মিলিয়ে ৪০টি ছাগল গাড়িতে তুলে নিয়ে যায়। বিষয়টি তিনি মৌখিকভাবে পুলিশকে জানিয়েছেন এবং প্রয়োজন হলে লিখিত অভিযোগ করবেন বলে জানান।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. জাকির হোসেন বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!