1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রামের পাঁচলাইশে পরিবারের আড়ালে মাদক চক্র: ৬ সদস্য গ্রেপ্তার, ১০ হাজারের বেশি ইয়াবা উদ্ধার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

চট্টগ্রামের পাঁচলাইশে পরিবারের আড়ালে মাদক চক্র: ৬ সদস্য গ্রেপ্তার, ১০ হাজারের বেশি ইয়াবা উদ্ধার

প্রতিনিধি

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় পৃথক সময়ে অভিযান চালিয়ে একই পরিবারের ছয়জন সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩২ হাজার টাকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে সিএমপি এ তথ্য জানায়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— হারেজা বেগম, আব্দুর রহিম, খালেদা বেগম, নুর বেগম, লিজা আক্তারসহ একই পরিবারের আরও একজন নারী সদস্য।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার গভীর রাতে হিলভিউ আবাসিক এলাকা-তে অভিযান চালিয়ে প্রথমে পলাতক আসামি হারেজা বেগমকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভোরে একই এলাকায় আরও অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয় এবং বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। এরপর রাতের আরেক দফা অভিযানে বাকি সদস্যদের গ্রেপ্তার করা হয়।

উপ-পুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা স্বীকার করেছেন যে, তারা কক্সবাজার সীমান্তবর্তী এলাকা ও রোহিঙ্গা ক্যাম্প থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করত। পরে কুরিয়ারের মাধ্যমে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে এসব মাদক সরবরাহ করা হতো।

তিনি আরও জানান, অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত ১৫টি হট বক্স, পরিবহন রিসিট এবং নগদ অর্থ জব্দ করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!