1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চকবাজারে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

চকবাজারে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রতিনিধি

রাজধানীর চকবাজার থানাধীন উর্দু রোড এলাকার একটি নির্মাণাধীন ভবনের তৃতীয় তলা থেকে নিচে পড়ে মো. জুয়েল (৪৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) দুপুর সোয়া একটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিজস্ব এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত জুয়েলের সহকর্মী মো. মানিক জানান, জুয়েল ওই ভবনে রড দিয়ে রিং বানানোর সময় অসাবধানবশত উপর থেকে নিচে পড়ে যায়। পরে আমরা গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে এলে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করে। তিনি আরও জানান, নিহত জুয়েল বগুড়া জেলা আদমদিঘি থানার নরশেদপুর গ্রামের মোহাম্মদ ইউনুস মিয়ার ছেলে ছিল। বর্তমানে উর্দু রোডের ওই নির্মাণাধীন ভবনে থাকতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!