1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঘুষ-অনিয়মের অভিযোগে শোকজের পর ঠাকুরগাঁওয়ের সেই তহশিলদারকে বদলি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

ঘুষ-অনিয়মের অভিযোগে শোকজের পর ঠাকুরগাঁওয়ের সেই তহশিলদারকে বদলি

প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা (তহশিলদার) মো. আবুল কালাম আজাদকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়ার পর বদলি করা হয়েছে। নৈতিকতা লঙ্ঘন করে অর্থ গ্রহণ, অবৈধভাবে সম্পদের মালিক হওয়া এবং বিকাশের মাধ্যমে লেনদেনের অভিযোগের পরিপ্রেক্ষিতেিএ নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিভিন্ন অনিয়মের অভিযোগে পৌর-আকচা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা (তহশিলদার) আহম্মদ হোসেনকেও বদলি করা হয়েছে।রোববার (৮ মার্চ) ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর রুহুল আমীনের স্বাক্ষরিত এক আদেশে এ বদলির নির্দেশ দেওয়া হয়।

আদেশে বলা হয়েছে, জেলা প্রশাসকের অনুমোদনক্রমে সুষ্ঠু ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং জনস্বার্থে ঠাকুরগাঁও জেলার রাজস্ব বিভাগের অধীন কয়েকজন তহশিলদারকে বদলি করা হয়েছে। এর মধ্যে পৌর-আকচা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা আহম্মদ হোসেনকে রাণীশংকৈল উপজেলার ধর্মগড়-কাশিপুর ইউনিয়ন ভূমি অফিসে এবং সদর উপজেলার বালিয়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মো. আবুল কালাম আজাদকে বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়ন ভূমি অফিসে বদলি করা হয়েছে।এর আগে বালিয়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মো. আবুল কালাম আজাদের বিরুদ্ধে ‘ঘুষ না পেয়ে নামজারি বাতিল, তহশিলদারের বিরুদ্ধে জিডি’ শিরোনামে ঢাকা পোস্টে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পর জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে বিষয়টি প্রশাসনের নজরে এলে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। শোকজের প্রায় এক মাস পর তাকে অন্যত্র বদলি করা হয়।

একই আদেশে রাণীশংকৈল উপজেলার ধর্মগড়-কাশিপুর ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার মো. আব্দুস সালামকে বালিয়া ইউনিয়ন ভূমি অফিসে, ভানোর ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার মো. নুর ইসলামকে ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়ন ভূমি অফিসে এবং দেবীপুর ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার মো. মোতাহার হোসেনকে পৌর-আকচা ইউনিয়ন ভূমি অফিসে বদলি করা হয়েছে।

এছাড়া মো. নুর ইসলামকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আখানগর ইউনিয়ন ভূমি অফিসে অতিরিক্ত দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ১১ মার্চের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে সেবাগ্রহীতাদের হয়রানি, খারিজের নামে লেনদেনসহ নানা অনিয়মের অভিযোগে পৌর-আকচা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা (তহশিলদার) আহম্মদ হোসেনের বিরুদ্ধেও গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তাকেও বদলি করা হয়।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর রুহুল আমীন বলেন, অভিযোগের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে জেলা প্রশাসকের অনুমোদনক্রমে প্রশাসনিক স্বার্থে এবং সুষ্ঠু ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট তহশিলদারদের বদলি করা হয়েছে।

তিনি আরও জানান, জনসেবার মান বজায় রাখতে ভূমি অফিসে কোনো ধরনের অনিয়ম বা অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!