1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঘুমন্ত নানিকে চাপা দিল ট্রাক, আহত অবস্থায় নাতি উদ্ধার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ঘুমন্ত নানিকে চাপা দিল ট্রাক, আহত অবস্থায় নাতি উদ্ধার

প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশেই একটি বাড়িতে ঢুকে পড়ায় চাপা পড়ে নিহত হয়েছেন নুরী বেগম (৪০) নামে এক নারী। এসময় আব্দুল্লাহ (৩) নামে তার নাতি আহত হয়েছেন।

সোমবার (১৩ জানুয়ারি) ভোরে উপজেলার হাতীবান্ধা পাটিকাপাড়া বটতলা এলাকায় বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে এ ঘটনা ঘটে।

আহত শিশু আবদুল্লাহকে প্রায় দেড় ঘণ্টা অভিযান চালিয়ে উদ্ধার করে ফায়ার সার্ভিস। তবে প্রায় ৪ ঘণ্টা পর নুরী বেগমের মরদেহ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ভোরে একটি সিমেন্টবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে ঢুকে উল্টে যায়। পরে খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয় লোকজন অভিযান চালায়। প্রায় দেড় ঘণ্টা অভিযানের পর জীবিত অবস্থায় শিশু আব্দুল্লাহকে উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। তবে নানি নুরী বেগমকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এসময় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

ফায়ার সার্ভিস ইনচার্জ ইমরান হোসেন বলেন, মহাসড়কের পাশেই একটি বাড়িতে সিমেন্টবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে যায়। এসময় আহত এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া এক নারীর মরদেহ উদ্ধার হয়।

হাতীবান্ধা হাইওয়ে থানার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, শিশু আব্দুল্লাহকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নুরী বেগমকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি আমাদের জিম্মায় রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!