1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঘুমন্ত ছেলেকে হত্যার পর ৯৯৯-এ ফোন দিলেন বাবা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ঘুমন্ত ছেলেকে হত্যার পর ৯৯৯-এ ফোন দিলেন বাবা

প্রতিনিধি

ছেলে মেহেদী হাসান শুভ। ছবি: সংগৃহীত
‎ঝালকাঠিতে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা করেছেন বাবা। পরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোর রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে অভিযুক্ত আব্দুল বারেক খানকে (৫৫) আটক করেছে।‎

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মেহেদী হাসান শুভ (২৫) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। নেশার টাকার জন্য তিনি প্রায়ই বাবা-মাকে মারধর করতেন এবং এলাকাবাসীর সঙ্গেও ঝামেলায় জড়াতেন। এতে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে দীর্ঘদিন ধরে আতঙ্ক বিরাজ করছিল।‎

স্বজনদের তথ্য অনুযায়ী, ঘটনার দিন সকালে শুভ বাবার কাছে ৩ লাখ টাকা দাবি করেন। টাকা না পেয়ে বাড়িতে ভাঙচুর করেন। পরে সন্ধ্যার দিকে স্থানীয় বাজার থেকে একটি দা কিনে বাড়িতে ফেরেন এবং মা-বাবাকে টাকা না দিলে জবাই করে হত্যার হুমকি দেন। বিষয়টি মা খুশি বেগম স্বামীকে জানালে নিরাপত্তার আশঙ্কায় তিনি রাতে অন্য ঘরে ঘুমান।‎

‎কাঠালিয়া থানা-পুলিশ জানায়, ভোররাত ৩টার দিকে আব্দুল বারেক খান ঘুমন্ত অবস্থায় ছেলেকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে নিজেই ৯৯৯ নম্বরে ফোন করে ঘটনাটি জানান। খবর পেয়ে কাঠালিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত বাবাকে আটক করে থানায় নিয়ে যায়।

‎এ ঘটনায় নিহতের মা খুশি বেগম বাদী হয়ে স্বামী আব্দুল বারেক খানকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।‎

‎ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার (কাঠালিয়া-রাজাপুর সার্কেল) মো. শাহ আলম। তিনি বলেন, নিহত যুবক মাদকাসক্ত ছিলেন এবং প্রায়ই পরিবারের সদস্যদের মারধর করতেন। ঘটনার রাতে ৩ লাখ টাকা দাবি করে বাবা-মাকে হত্যার হুমকি দেন। এতে আতঙ্কিত ও অতিষ্ঠ হয়ে বাবা এ ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!