1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঘরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ, স্বামী পলাতক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

ঘরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ, স্বামী পলাতক

প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলায় পারিবারিক কলহ ও পরকীয়া সংক্রান্ত সন্দেহের জেরে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের এলতা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিহতের স্বামী আব্দুল বাকি পলাতক রয়েছেন।

নিহত গৃহবধূর নাম খালেদা বিবি (৩০)। তিনি ওই গ্রামের আব্দুল খালেকের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার পরিদর্শক (তদন্ত) দীপেন্দ্র নাথ সিংহ।পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পরকীয়া নিয়ে একে অপরের প্রতি সন্দেহ ছিল। এই বিষয়টিকে কেন্দ্র করে তাদের সংসারে নিয়মিত ঝগড়া-বিবাদ লেগে থাকত। গত শনিবার বিকেলে আব্দুল বাকি তার স্ত্রীর স্বর্ণের চেইন ও মোবাইল ফোন কেড়ে নেন। পরবর্তীতে স্থানীয় গ্রামবাসীর হস্তক্ষেপে একটি সালিশি বৈঠকের মাধ্যমে সেগুলো খালেদা বিবিকে ফেরত দেওয়া হয়।

ঘটনার রাতে সেহেরির সময় বাড়িতে থাকা দুইজন মৌসুমি শ্রমিক আব্দুল বাকিকে ডাকতে গেলে তিনি তড়িঘড়ি করে ঘর থেকে বের হয়ে পালিয়ে যান। পরে ঘরের ভেতরে বিছানায় খালেদা বিবির গলায় ওড়না পেঁচানো অবস্থায় পড়ে থাকতে দেখে শ্রমিকরা চিৎকার শুরু করেন। স্থানীয়রা ছুটে এসে পুলিশে খবর দেন।

পুলিশ পরিদর্শক দীপেন্দ্র নাথ সিংহ বলেন, নিহতের গলায় ওড়না পেঁচানো ছিল। এটি হত্যা করার ঘটনা। প্রাথমিকভাবে জানা গেছে স্বামী-স্ত্রী উভয়কে পরকীয়া নিয়ে সন্দেহ করতো। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এ ব্যপারে আমরা আইনগত ব্যবস্থা নেব।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!