1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১০ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১০

প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস, পিকআপ ও কাভার্ড ভ্যানের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার বন্দরখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ তিনটি গাড়ি উদ্ধার করে সড়কের যান চলাচল স্বাভাবিক করে।

শিবচর হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, সকালে খুলনা থেকে ঢাকা যাচ্ছিল টুঙ্গীপাড়া এক্সপ্রেসের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস। পথে মাদারীপুরের শিবচর উপজেলার বন্দরখোলা এলাকায় পৌঁছালে ঘন কুয়াশার কারণে সামনে থাকা ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি ওষুধ কোম্পানির কাভার্ড ভ্যানের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। একই সময়ে পেছন থেকে আসা আরেকটি পিকআপের সঙ্গে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটির সংঘর্ষ হয়। এতে বাসযাত্রীসহ অন্তত ১০ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

মাদারীপুরের শিবচর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, ঘন কুয়াশার কারণে একটি বাস, একটি কাভার্ড ভ্যান ও একটি পিকআপের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। সড়ক থেকে তিনটি গাড়ি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। গাড়িগুলো থানায় নিয়ে আসা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!