1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায় ন্যায়বিচারের প্রতিফলন: বিএনপি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায় ন্যায়বিচারের প্রতিফলন: বিএনপি

প্রতিনিধি

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে বিএনপি। এই রায়ের মাধ্যমে ন্যায়বিচারের প্রতিফলন হয়েছে বলে মনে করে দলটি।

রোববার (১ ডিসেম্বর) হাইকোর্টের রায় ঘোষণার পর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ সন্তুষ্টি প্রকাশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের আমলে এই মামলার ন্যায়বিচার হয়নি। তার বড় প্রমাণ হচ্ছে আওয়ামী লীগ একজন লোক, কাহার আকন্দকে যেদিন নিয়ে এসে তদন্তকারী নিয়োগ করল, সেদিনই বোঝা গেছে সরকারের একটি অশুভ মনোভাব রয়েছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে জোর করে তারেক রহমানসহ বিএনপির অন্যান্য নেতাদের সাজা দেবে, শাস্তি দেবে এটাই ছিল তাদের উদ্দেশ্য। আমি বলব আজকে ন্যায়বিচার হয়েছে, আপিল বিভাগ যথার্থ বিচার করেছে।

আমরা দীর্ঘদিন ন্যায়বিচারের জন্য যে সংগ্রাম করেছি, তার কিছুটা হলেও আজ প্রতিফলন হয়েছে বলেও উল্লেখ করেন রিজভী।

একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

বিচারিক আদালতের রায় বাতিল করে রোববার (১ ডিসেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!