1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গ্রামীণ টেলিকম ট্রাস্টের রিসোর্টে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

গ্রামীণ টেলিকম ট্রাস্টের রিসোর্টে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ

প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে গ্রামীণ টেলিকম ট্রাস্টের মালিকানাধীন ‘নিসর্গ’ রিসোর্টে দুটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) ভোরে কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের কুচলিবাড়ি এলাকায় অবস্থিত নিসর্গ রিসোর্টে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে তল্লাশি করে দুটি পেট্রোল বোমার বোতল উদ্ধার করে।

রিসোর্সটির চেয়ারম্যান ও ব্যবস্থাপক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পুলিশ জানায়, বুধবার সকালে রিসোর্ট পরিষ্কার করতে গিয়ে সীমানা প্রাচীরের ভেতরে দুটি বোতল বোমা দেখেন নিরাপত্তাকর্মীরা। এতে তারা আতঙ্কিত হয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোতল বোমা দুটি উদ্ধার করে।

এর আগে গত ২৬ মে মধ্যরাতে রিসোর্টটিতে পেট্রোল বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল দুর্বৃত্তরা। সে সময় পরপর দুটি বোমা বিস্ফোরণ হয়। এতে রিসোর্টে আগুন ধরে গেলে কর্তব্যরত আনসার সদস্যরা তাৎক্ষণিকভাবে আগুন নেভাতে সক্ষম হন। সে সময় ঘটনাস্থল থেকে সুতলি দিয়ে বাঁধা তরল পদার্থভর্তি কাঁচের বোতল, ভাঙা কাঁচ ও একটি প্লাস্টিকের জেরিক্যান উদ্ধার করা হয়। পরে রিসোর্টের ডিউটি অফিসার অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল ওয়াদুদ বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা করেন।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলাউদ্দিন বলেন, নিসর্গ রিসোর্ট থেকে দুটি কাঁচের বোতল বোমা উদ্ধার করা হয়েছে। এর ভেতরে দাহ্য পদার্থ ছিল। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এগুলো নিক্ষেপ করেছিল। তবে বিস্ফোরণ হয়নি। এর আগেও এই রিসোর্টে দুটি বোমা বিস্ফোরণ হয়েছিল। সেই মামলা এখনো চলমান রয়েছে। নতুন করে আরও দুটি বোমা উদ্ধারের ঘটনায় আমরা তদন্ত করছি। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!