1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গ্যাস সিলিন্ডার মজুতে কারসাজি: বানারীপাড়ায় ডিলারকে ১ লাখ জরিমানা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

গ্যাস সিলিন্ডার মজুতে কারসাজি: বানারীপাড়ায় ডিলারকে ১ লাখ জরিমানা

প্রতিনিধি

বরিশালের বানারীপাড়ায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক ডিলারকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাকে ৩ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই-এর গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ডিলার মো. শামসুল আলম শিমুকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ও ৪৩ ধারায় দোষী সাব্যস্ত করে এই জরিমানা করা হয়। জানা গেছে, তার সর্বোচ্চ ৪০টি সিলিন্ডার মজুতের অনুমতি থাকলেও তিনি প্রায় ২০০০ থেকে ২৫০০টি গ্যাস সিলিন্ডার অবৈধভাবে নিজের বাড়িতে মজুত করে রেখেছিলেন।

এছাড়া তিনি তার প্রতিষ্ঠান ‘বৈশাখী প্লাস’ থেকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রি করতেন। অভিযানে তার বাড়ি ও দোকানে তল্লাশি চালিয়ে এসব অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

ভ্রাম্যমাণ আদালত মজুতকৃত সিলিন্ডার দ্রুত বাজারে সরবরাহ এবং লাইসেন্স অনুযায়ী ব্যবসা পরিচালনার নির্দেশ দিয়েছে। পাশাপাশি তার কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!