1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘গ্যাঞ্জাম চাইলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে না’—ঢাকা-৮ এ নাসীরুদ্দীন পাটওয়ারীর সতর্কবার্তা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

‘গ্যাঞ্জাম চাইলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে না’—ঢাকা-৮ এ নাসীরুদ্দীন পাটওয়ারীর সতর্কবার্তা

প্রতিনিধি
ঢাকা-৮ আসনে এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে শোকজ

ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামী সমর্থিত এনসিপির মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, কেউ বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তার দাবি, তার অধিকাংশ সমর্থক তরুণ প্রজন্ম বা ‘জেন-জি’, যারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে কেন্দ্রে আসছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমার ভোটাররা বেশিরভাগ জেন-জি। তারা বলেছে শাপলাকলিতে ধুমিয়ে ভোট দেবে। তাদের সঙ্গে কেউ গ্যাঞ্জাম করতে চাইলে তারা গ্যাঞ্জামে চলে যাবে। তখন পরিস্থিতি আমাদের কন্ট্রোলে থাকবে না। গণঅভ্যুত্থানের সময়েও পরিস্থিতি আমাদের কন্ট্রোলে ছিল না।”

তিনি আরও বলেন, “জেন-জিদের ক্ষ্যাপাবেন না। তাদের সুষ্ঠুভাবে ভোট দিতে দিন। নারীরা দলে দলে শাপলাকলিতে ভোট দিতে আসছেন। তাদের সঙ্গে কোনো ঝামেলা করবেন না।”

তবে একইসঙ্গে তিনি সতর্ক করে বলেন, কেউ অস্থিরতা তৈরির চেষ্টা করলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে। “আমরা শক্ত হাতে দমন করবো। তাদের ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেব,” যোগ করেন তিনি।

নিজের প্রার্থিতা প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমাকে ভোট দিলে সেই ভোট আসলে আমাকে নয়, বরং ওসমান হাদি ভাইকে দেওয়া হচ্ছে। আমার বিজয় হলে সেটি আমার নয়, ওসমান হাদি ভাইয়ের বিজয় হবে।”

তিনি দাবি করেন, তরুণ ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন এবং তাদের ভালোবাসা তাকে উৎসাহ দিচ্ছে। “তারা অনেক রাত জেগে কাজ করেছেন। কিছুক্ষণের মধ্যে ঘুম থেকে উঠে ভোট দিতে আসবেন,” বলেন তিনি।

নির্বাচনে পরাজিত হলে কী করবেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “হেরে গেলে এখন যে পরিশ্রম করছি, সেটি দ্বিগুণ করে দেব।” সরকারদলীয় প্রার্থীর সঙ্গে ভবিষ্যতে একসঙ্গে কাজ করার বিষয়ে তিনি বলেন, “আমার ওপর যারা হামলার চেষ্টা করেছিলেন, আমি তাদের মাফ করে দিয়েছি। সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করবো, ইনশাআল্লাহ।”

ঢাকা-৮ আসনে ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে প্রার্থীর বক্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!