1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গৌরীপুরে শ্যালকের ছুরিকাঘাতে ভগ্নিপতি খুন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

গৌরীপুরে শ্যালকের ছুরিকাঘাতে ভগ্নিপতি খুন

প্রতিনিধি
মো. হুমায়ুন কবির,গৌরীপুর প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় শ্যালকের ছুরিকাঘাতে ভগ্নিপতি খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ৩১ জানুয়ারী মঙ্গলবার সকালে উপজেলার সিধলা ইউনিয়নের আৎকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুস ছাত্তার (৬০) উপজেলার বিশকা ইউনিয়নের হাঁসুয়াকান্দা গ্রামের মৃত সামির উদ্দিনের ছেলে। তিনি শ্বশুরবাড়িতে ঘরজামাই থাকতেন।
অভিযুক্ত শ্যালক আলামিন (৩৫) মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি পেশায় একজন দর্জি।
নিহতের স্ত্রী ফিরুজা আক্তার জানান, তাঁর স্বামী ছাত্তার সকালে ঘরের বারান্দায় বসে ভাত খাচ্ছিলেন। এ সময় হঠাৎ তাঁর ছোট ভাই আলামিন একটি কিরিচ নিয়ে এসে পেটে ডুকিয়ে দেন। তারপর একের পর এক  ঘা দিতে থাকেন। তিনি চিৎকার করে লোকজন ডাকাডাকি শুরু করলে আলামিন পালিয়ে যান।
প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে ছাত্তার বিয়ের পর থেকেই ঘরজামাই থাকেন। তিনি দুই ছেলে ও তিন মেয়ের জনক। ছেলেমেয়েদের বিয়ে দিয়েছেন। পাঁচ-ছয় বছর আগে আলামিন মানসিক ভারসাম্য হারিয়ে ফেললে ছাত্তার চিকিৎসা করিয়ে তাঁকে সুস্থ করে তোলেন। ইদানীং আলামিন তাঁর ভগ্নিপতির সঙ্গে ঝগড়া করতেন।
নিহত ছাত্তারের ভাই সুরুজ আলী বলেন, ১৪-১৫ দিন আগে ছাত্তার তাঁর শ্যালক আলামিনের সঙ্গে ঝগড়া করে তাঁদের বাড়িতে ফিরে যান। সেখানে থাকার জন্য একটি ঘর নির্মাণের কাজ শুরু করেন। পাঁচ দিন পর সাত্তারের স্ত্রী ফিরুজা, দুই ছেলে রোবেল ও জুয়েল গিয়ে ফিরিয়ে নিয়ে আসেন। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ভাইকে সেদিন ফিরিয়ে না আনলে আজ তার মরতে হতো না।’
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!