1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গৌরীপুরে তিন হত্যার মানবতাবিরোধী মামলা: এমপিপুত্র রাজিবসহ আসামিদের বিরুদ্ধে প্রতিবেদন ১৬ ফেব্রুয়ারি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

গৌরীপুরে তিন হত্যার মানবতাবিরোধী মামলা: এমপিপুত্র রাজিবসহ আসামিদের বিরুদ্ধে প্রতিবেদন ১৬ ফেব্রুয়ারি

প্রতিনিধি

জুলাই-আগস্ট গণআন্দোলনকে কেন্দ্র করে ময়মনসিংহের গৌরীপুরে তিনজনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার (২৮ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর সদস্য হলেন বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এদিন ট্রাইব্যুনালে মামলার শুনানিতে প্রসিকিউশনের পক্ষে অংশ নেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। তিনি মামলার তদন্ত অগ্রগতি তুলে ধরে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও দুই সপ্তাহ সময়ের আবেদন জানান। শুনানি শেষে ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে আগামী ১৬ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারণ করেন।

উল্লেখ্য, এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য বুধবারই দিন ধার্য ছিল। এর আগে গত ২৮ ডিসেম্বর ট্রাইব্যুনাল-২ এ তারিখ নির্ধারণ করেছিলেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল না হওয়ায় প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সময় বাড়ানো হলো।

এদিকে, বুধবার সকালে কারাগার থেকে গ্রেপ্তার ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। হাজিরকৃত আসামিরা হলেন— ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদের ছেলে তানজির আহমেদ রাজিব, গৌরীপুর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) শফিকুল আলম, সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসাইন, স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহাবুল আলম, জোসেফ উদ্দিন জজ এবং আতাউর রহমান ফকির ওরফে ফারুক আহাম্মদ।

মামলার অভিযোগে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ২০২৪ সালের ৫ আগস্ট গৌরীপুর থানার সামনে পুলিশ, আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছাত্র-জনতার ওপর হামলা চালায়। ওই ঘটনায় বিপ্লব হাসান, মো. নূরে আলম সিদ্দিকী ও মো. জুবায়ের নিহত হন। এ ছাড়া আহত হন বহু ছাত্র ও সাধারণ মানুষ।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা দায়ের করা হয়। বর্তমানে মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!