1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গোপালগঞ্জ জেলার ৮০১টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ সম্পন্ন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

গোপালগঞ্জ জেলার ৮০১টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ সম্পন্ন

প্রতিনিধি

গোপালগঞ্জ জেলার ৮০১টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ সম্পন্ন হয়েছে। ৪র্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের আওতায় (পিইডিপি-৪) গোপালগঞ্জ জেলার ৫ উপজেলার ৮০১টি প্রাথমিক বিদ্যালয়ে ৮০১টি ল্যাপটপ বিতরণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন গোপালগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল হামিদ।
ওই কর্মকর্তা বলেন, সম্প্রতি ৪র্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প (পিইডিপি-৪) থেকে এ জেলার ৫ টি উপজেলায় ৮০১টি ল্যাপটপ বরাদ্দ করা হয়।

আমরা ল্যাপটপ বরাদ্দ পাওয়ার পর সেগুলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠিয়ে দেই। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা এসব ল্যাপটপ বিতরণ সফলভাবে সম্পন্ন করেছেন।
ওই কর্মকর্তা আরো বলেন, গোপালগঞ্জ সদর উপজেলার ২০১টি বিদ্যালয়ে ২০১টি ল্যাপটপ, মুকসুদপুর উপজেলার ১৮৮টি বিদ্যালয়ে ১৮৮টি ল্যাপটপ, কোটালীপাড়া উপজেলার ১৭৫টি বিদ্যালয়ে ১৭৫টি ল্যাপটপ , কাশিয়ানী উপজেলার ১৬০টি বিদ্যালয়ে ১৬০টি ল্যাপটপ ও টুঙ্গিপাড়া উপজেলার ৭৭ টি বিদ্যালয়ে ৭৭টি ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
প্রাথমিক শিক্ষার গুনগত মানোন্নয়নে ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার ২০১৮ সালে ৪র্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প (পিইডিপি-৪) গ্রহণ করে। এ প্রকল্পের আওতায় শিক্ষকদের আইসিটি প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

সেই সাথে বিদ্যালয়ে ল্যাপটপ প্রদান করা হয়েছে। এছাড়া এ প্রকল্প থেকে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিভিন্ন কর্মকান্ড গ্রহণ করা হয়েছে। এগুলো বাস্তবায়িত হলে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন সম্ভব হবে বলে অভিমত ব্যক্ত করেন ওই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!