1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গোপালগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক নিহত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

গোপালগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক নিহত

প্রতিনিধি

গোপালগঞ্জ সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাকের চাপায় নুর ইসলাম শিকদার (৫০) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে থাকা অপর আরোহী বাবু মণ্ডল (৫৫) গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বেদগ্রাম বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর ইসলাম শিকদার উপজেলার সোনাকইড় গ্রামের বাসিন্দা রাজু শিকদারের ছেলে এবং আহত বাবু মণ্ডল রাজবাড়ী জেলার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা পেঁয়াজবোঝাই ১০ চাকার ট্রাক ও বিপরীত পাশ দিয়ে আসা মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক ঘটনাস্থলেই মারা যান। এ সময় অপর আরোহী গুরুতর আহত হন। এ ঘটনায় ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটিকে আটক করা হয়েছে।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার এসআই মো. রোমান মোল্যা বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ মর্গে ও আহতকে চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!