1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গোপালগঞ্জে কাশিয়ানীর ৩৬টি স্কুল ও ৭টি ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

গোপালগঞ্জে কাশিয়ানীর ৩৬টি স্কুল ও ৭টি ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

প্রতিনিধি

 গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ৩৬ টি স্কুল ও ৭ টি ক্লাবে ক্রীড়া  সামগ্রী বিতরণ করা হয়েছে। সংরক্ষিত মহিলা আসনের এমপি নার্গিস রহমানের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
সোমবার দুপুরে কাশিয়ানী উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নার্গিস রহমান এমপি।
কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর হিল্টু, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহাগী রহমান মুক্তা, কাশিয়ানী সদর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন, সাবেক চেয়ারম্যান মো. মশিউর রহমান খান, কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. খোরশেদ আলমসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
পরে প্রধান অতিথি কাশিয়ানী উপজেলার ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠান ও ৭টি ক্লাবের প্রতিনিধির হাতে ফুটবল, ক্রিকেট সেট, কেরাম, দাবা সেটসহ ক্রীড়া সামগ্রী তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে সংরক্ষিত মহিলা আসনের এমপি নার্গিস রহমান বলেন, শিশু-কিশোরদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় উদ্বুদ্ধ করতে হবে। এতে তাদের দেহ মন সুস্থ থাকবে। হার্ট অ্যাটাক ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। তাদের মোবাইল আসক্তি কমে আসবে। তিনি  শিক্ষার্থীদের  স্বশিক্ষায় শিক্ষিত হয়ে সুনাগরিক হওয়ার আহ্বান জানান। 
সভাপতির বক্তব্যে  মিলন সাহা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ করার ঘোষণা দিয়েছেন। শিক্ষার্থীরা আগামীদিনের ভবিষ্যৎ। তারাই সৃজনশীলতার স্বাক্ষর রেখে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে। তাদের সেভাবে গড়ে তোলার জন্য তিনি শিক্ষক ও অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালনে অনুরোধ করেন।
কাশিয়ানী উপজেলা অফিসার্স ক্লাব, ওড়াকান্দি ক্লাব, ভাটিয়াপাড়া বিপ্লবী ক্লাব, অগ্রযাত্রা স্পোর্টিং ক্লাব, সাজাইল গোপীমোহন উচ্চ বিদ্যালয়,  কাশিয়ানী জিসি পাইলট উচ্চ বিদ্যালয়, কাশিয়ানী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ভাটিয়াপাড়া উচ্চ বিদ্যালয়, পিঙ্গলিয়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা সহ ৪৩ টি স্কুল এবং ক্লাবে  এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন সাহা বলেন, এমপি নার্গিস রহমানের অনুকূলে সরকারি বরাদ্দের টাকা থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!