ইপেপার / প্রিন্ট
গোপনে এক নারীর গোসলের ভিডিও ধারণ করেন রাকিব হাসান মিস্টার ও শামিম রেজা বাবু নামে দুই যুবক। পরে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে বলে ভয় দেখিয়ে ওই নারীর পরিবারের কাছ থেকে ৫০ হাজার টাকা দাবি করেন তারা।
এমন অভিযোগ এনে ভুক্তভোগী নারীর স্বামী আবুল হাসান বাদী হয়ে কাজিপুর সেনা ক্যাম্প ও থানায় একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগটি আমলে নিয়ে মামলা হিসেবে নেয় কাজিপুর থানা পুলিশ। পরবর্তীতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে বুধবার (০৬ নভেম্বর) রাতে অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করে।
ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইজবাড়ী গ্রামে।