1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গোটা দেশের স্বপ্ন বিশ্বকাপে খেলা, ক্রিকেট সবকিছুর ঊর্ধ্বে : বিজয় - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

গোটা দেশের স্বপ্ন বিশ্বকাপে খেলা, ক্রিকেট সবকিছুর ঊর্ধ্বে : বিজয়

প্রতিনিধি

নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে চায় না বাংলাদেশ। ফলে বিকল্প ভেন্যুতে খেলতে আইসিসিকে অনুরোধ করেছিল তারা। দফায় দফায় বিসিবির সঙ্গে আলোচনা করেও শেষ পর্যন্ত ভারতেই খেলার কথা জানায় আইসিসি। গতকালের সভায় বাংলাদেশকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে এক দিনের সময় বেঁধে দিয়েছে তারা।

ভারতে গিয়ে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে কি না সেই সিদ্ধান্ত আজই আইসিসিকে জানাতে হবে বিসিবির। এই সিদ্ধান্ত নেওয়ার আগে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করবেন। এরপর সরকারের পরামর্শ অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবি।

ভারতে গিয়ে খেলার পক্ষে-বিপক্ষে অনেকেরই মত আছে। জাতীয় দলে খেলা এনামুল হক বিজয় এক ফেসবুক পোস্টে বিশ্বকাপ খেলার পক্ষে মত দিয়েছেন। তার মতে, খেলাকে সবকিছুর উর্ধ্বে রাখা উচিত।

বিজয় লিখেছেন, ‘একটি বিশ্বকাপে খেলা পুরো দেশের স্বপ্ন, একজন ক্রিকেটারের স্বপ্নই থাকে বিশ্বকাপে খেলা, পরবর্তী প্রজন্মের স্বপ্ন বিশ্বকাপে খেলা। খেলা-ধূলা সবকিছুর উর্ধ্বে।’

গতকাল (বুধবার) বাংলাদেশ সময় সন্ধ্যা নাগাদ ভার্চুয়াল এক সভায় বসেছিল আইসিসি। যেখানে পূর্ণ সদস্য সকল দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। পাশাপাশি আইসিসির বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাও ছিলেন মিটিংয়ে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!