ইপেপার / প্রিন্ট
রাজধানীর গেন্ডারিয়া থেকে ইমরান নাবিল প্রামাণিক নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের (১২তম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) গেন্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।
নিহত ইমরান নাবিলের বাড়ির গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার ধুমাইটারি গ্রামের শফিকুল ইসলাম প্রামাণিকের ছেলে। বর্তমানে গেন্ডারিয়া থানার রজনী চৌধুরী রোডের ২৯/গ বাসায় থাকতেন।
গেন্ডারিয়া থানার পরিদর্শক নাজমুল বলেন, গেন্ডারিয়ার ধূপখোলা এলাকার মনিজা রহমান স্কুলের পাশের রজনী চৌধুরী রোডের বাসা থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি পাওয়া যায়। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করে থাকতে পারেন তিনি।