1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গৃহায়ন মন্ত্রণালয়ে অপব্যয় বরদাস্ত নয়: জাকারিয়া তাহের সুমন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম
প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

গৃহায়ন মন্ত্রণালয়ে অপব্যয় বরদাস্ত নয়: জাকারিয়া তাহের সুমন

প্রতিনিধি

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে যেন কোনো ধরনের অপব্যয় না হয়, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন নতুন মন্ত্রী জাকারিয়া তাহের সুমন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে তার নিজ এলাকা কুমিল্লার বরুড়ায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সাধারণ মানুষ ও বিএনপি নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জাকারিয়া তাহের সুমন বলেন, আমার সর্বাধিক চেষ্টা থাকবে যেন এই মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ন্ত্রণে আনা যায় এবং যতদূর সম্ভব কমিয়ে আনা যায়।

বিগত সরকার প্রধান ও কর্মকর্তারা এই মন্ত্রণালয়ের মাধ্যমে প্লট বরাদ্দে প্রশ্নবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাদের অনেক কাজ কমিয়ে দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী, এজন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি যেদিনই লিডার অফ দ্য হাউস নির্বাচিত হয়েছেন, সেদিনই ঘোষণা করেছেন আমরা কোন সরকারি প্লট বা শুল্কমুক্ত গাড়ি নেব না। এটা আমার জন্য সুবিধা হয়েছে- অন্তত এ কাজের তদবির থেকে আমি মুক্ত থাকব।

নির্মাণ কাজ বন্ধ ও স্থবির হয়ে থাকা গৃহায়ন ও গণপূর্ত বিভাগের মেগা প্রজেক্ট গুলো পুনরায় শুরু হবে কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা মাত্র দুইদিন হয়েছে সরকারে বসেছি। মূল্যায়ন হবে কোন কোন প্রজেক্টগুলো বেশি দরকারি এবং কোনগুলো দরকারই নয়। আমরা চেষ্টা করব, যেন কোন অপব্যয় না হয়।

বরুড়া উপজেলা বিএনপি কার্যালয়ে বরুড়া উপজেলা, পৌরসভা এবং ইউনিয়নের বিএনপি নেতাকর্মীরা নতুন মন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!