1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গুলশানের ঠিকানায় ভোটার হলেন তারেক রহমান ও জাইমা রহমান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী

গুলশানের ঠিকানায় ভোটার হলেন তারেক রহমান ও জাইমা রহমান

প্রতিনিধি

রাজধানীর গুলশানের ঠিকানায় ভোটার হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, গুলশান এলাকার একটি বাসার ঠিকানা ব্যবহার করে তারা ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছেন।

ইসি সূত্র জানায়, ভোটার নিবন্ধনে তারেক রহমান ও জাইমা রহমানের স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়েছে– বাসা নম্বর এন ই-ডি৩/বি, ওয়ার্ড নম্বর ১৯, গুলশান অ্যাভিনিউ, পোস্ট কোড ১২১২। আর বর্তমান ঠিকানা হিসেবে দেখানো হয়েছে ধানমণ্ডি ১৫ নম্বরে ধানমণ্ডি আবাসিক এলাকার একটি বাসা নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, তারেক রহমান ও জাইমা রহমান ভোটার হয়েছেন ঢাকা-১৭ সংসদীয় আসনের আওতাধীন গুলশান এলাকার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৯ নম্বর ওয়ার্ডে। ভোটার তালিকায় তাদের নাম অন্তর্ভুক্তির মাধ্যমে গুলশান এলাকার ভোটার হিসেবে তাদের অবস্থান আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হলো।

ইসি সূত্র আরও জানায়, তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান এর আগে চলতি বছরের জুন মাসের দিকে গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসার ঠিকানায় ভোটার হন। ওই বাসভবনের ঠিকানা হচ্ছে– ঢাকা উত্তর সিটি করপোরেশন, গুলশান-২, ১৯ নম্বর ওয়ার্ড, ঢাকা-১৭ আসন। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, প্রচলিত নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই ও বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন করার পরই তাদের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভোটার তালিকা আইনের আওতায় এতে কোনো ধরনের আইনগত জটিলতা ছিল না।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর তিন মাস নির্বাসন শেষে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার পর থেকেই তিনি রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!