1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গুরুতর অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি ড. কামাল হোসেন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

গুরুতর অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি ড. কামাল হোসেন

প্রতিনিধি

গুরুতর অসুস্থ হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা এবং গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন। শুক্রবার (২ জানুয়ারি) সকালে তাকে হাসপাতালে নেওয়া হয় বলে দলটি আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে।

শারীরিক দুর্বলতা ও ফুসফুসজনিত জটিলতা নিয়ে তিনি চিকিৎসাধীন আছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন।গণফোরামের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান দেশবাসীর কাছে তার আরোগ্যের জন্য দোয়া চেয়েছেন। তিনি বলেন, ড. কামাল হোসেন আমাদের রাজনৈতিক ও সাংবিধানিক ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তার দ্রুত সুস্থতার জন্য আমরা সবার কাছে দোয়া কামনা করছি।

দলীয় সূত্র জানায়, হাসপাতালে ভর্তির পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকরা তার শ্বাসযন্ত্র ও ফুসফুসের জটিলতা নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। আপাতত তার শারীরিক শক্তি পুনরুদ্ধার ও সংক্রমণ প্রতিরোধই চিকিৎসার প্রধান লক্ষ্য।

৮৮ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিক ও আইনজীবী ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন। দীর্ঘ আইনি ও রাজনৈতিক জীবনে তিনি সংবিধান বিশেষজ্ঞ এবং মানবাধিকার প্রশ্নে সরব কণ্ঠ হিসেবে পরিচিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!