1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গুমের শিকার পরিবারের সহায়তায় পাশে থাকবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

গুমের শিকার পরিবারের সহায়তায় পাশে থাকবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

প্রতিনিধি

গুমের শিকার পরিবারের সহায়তায় পাশে থাকবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (০৮ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘মায়ের ডাক’–এর নির্মাণের শুভযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, ‘মায়ের ডাক’ চলচ্চিত্রের মাধ্যমে গুমের ঘটনাগুলোর বাস্তব চিত্র উঠে আসবে এবং ইতিহাসের এই অধ্যায় সমাজের সামনে স্পষ্টভাবে প্রতিফলিত হবে।

তিনি বলেন, গুমের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং তাদের সহায়তা করা অত্যন্ত জরুরি, যা তাদের ন্যায্য প্রাপ্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, আমরা গুমের বিচার চাই না, আমরা গুমের শিকার মানুষদের ফেরত চাই। তিনি হত্যা ও গুমের রাজনীতি থেকে মুক্ত একটি মানবিক সমাজ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেন, আমরা সেই বাংলাদেশে আর ফিরে যেতে চাই না যেখানে মানুষ গুম হয়। যে নির্যাতন আমাদের উপর হয়েছে, তা যেন ভবিষ্যতে আর কারও ওপর না ঘটে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, ‘মায়ের ডাক’ চলচ্চিত্রে মানবিক মূল্যবোধের প্রতিফলন ঘটবে। একইসঙ্গে এটি সত্যনিষ্ঠ ও শক্তিশালী বার্তা বহন করবে বলে তিনি আশা করেন।

অনুষ্ঠানে ‘মায়ের ডাক’ চলচ্চিত্রে যার জীবনের গল্প তুলে ধরা হচ্ছে, সেই হাজেরা খাতুনও বক্তব্য দেন। তিনি নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, এই চলচ্চিত্র গুমের শিকার পরিবারগুলোর কষ্ট ও সংগ্রামের কথা দেশবাসীর সামনে তুলে ধরবে।

অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, ‘মায়ের ডাক’ চলচ্চিত্রটি গুমের ঘটনাগুলো নিয়ে সমাজে সচেতনতা সৃষ্টি করবে এবং মানবিকতা ও ন্যায়ের পক্ষে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে।

সানজিদা ইসলাম তুলির সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদারসহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!