1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গুপ্ত পরিচয়ে একটি দল নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে: বরিশালে তারেক রহমান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

গুপ্ত পরিচয়ে একটি দল নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে: বরিশালে তারেক রহমান

প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করে বলেছেন, একটি রাজনৈতিক দল জনগণের কাছে ভিন্ন পরিচয়ে পরিচিত হলেও বাস্তবে তারা একটি গুপ্ত সংগঠন হিসেবে কাজ করছে এবং দেশের মানুষের কাছে নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশাল নগরের ঐতিহাসিক বেলস পার্কে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় বরিশাল বিভাগের ২১টি আসনের বিএনপি ও মিত্রদলগুলোর প্রার্থীদের জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি।

তারেক রহমান বলেন, ৫ আগস্টের আগে স্বৈরাচারী শাসন জনগণের ভোটাধিকার ও মতপ্রকাশের অধিকার কেড়ে নিয়েছিল। তারা জনগণের সঙ্গে অবমাননাকর ভাষায় কথা বলত এবং গুণীজনদের অপদস্থ করত। স্বৈরাচার পতনের পর তিনি আশা করেছিলেন, এই ধরনের আচরণ বন্ধ হবে।

কিন্তু দুঃখের সঙ্গে তিনি লক্ষ্য করেছেন, সেই সংস্কৃতি এখনো বন্ধ হয়নি। তার ভাষায়, একটি রাজনৈতিক দল রয়েছে, যাদের জনগণ গুপ্ত পরিচয়ে চেনে। এই গুপ্ত সংগঠনের লোকজন এখন দেশের মানুষের কাছে নতুন জালেম হিসেবে আত্মপ্রকাশ করেছে।

নারীর ভূমিকা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের নারী-পুরুষ যুগ যুগ ধরে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে কাজ করে আসছে। শুধু কৃষিকাজ নয়, কলকারখানা ও শিল্পখাতেও নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের গার্মেন্ট শিল্পে নারীদের অবদানের কারণে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশ সুনাম অর্জন করেছে বলেও উল্লেখ করেন তিনি।

তারেক রহমান আরও বলেন, নতুন জালেমরা সম্প্রতি দেশের নারীদের নিয়ে অবমাননাকর ও কলঙ্কজনক শব্দ ব্যবহার করেছে, যা তিনি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন। যাদের মা-বোনদের প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ নেই, তাদের কাছ থেকে দেশের অগ্রগতি আশা করা যায় না বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে বিশৃঙ্খলা, অসুস্থ হয়ে পড়েন কয়েকজন নারী

সমাবেশস্থলে মঞ্চের সামনে বাঁশের ব্যারিকেড দিয়ে নারী নেতাকর্মী ও সমর্থকদের জন্য আলাদা বসার ব্যবস্থা করা হয়। সকাল থেকেই নির্ধারিত স্থানে কয়েক শতাধিক নারী অবস্থান নেন।

তবে দুপুর ১২টা ২৭ মিনিটে তারেক রহমান মঞ্চে ওঠার পর নারী নেতাকর্মীদের পেছনে ও দুই পাশে অবস্থান নেওয়া পুরুষ নেতাকর্মী ও সমর্থকরা ব্যারিকেড ভেঙে হুড়াহুড়ি করে মঞ্চের সামনে এগিয়ে যান। এতে নারী সমর্থকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় কয়েকজন নারী ও শিশু অসুস্থ হয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক নারী অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে দলীয় স্বেচ্ছাসেবকরা হস্তক্ষেপ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!