1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গুড়ের মধ্যে কিলবিল করছে পোকা, দুই সুপারশপ মালিকের বিরুদ্ধে মামলা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

গুড়ের মধ্যে কিলবিল করছে পোকা, দুই সুপারশপ মালিকের বিরুদ্ধে মামলা

প্রতিনিধি

শরীয়তপুর শহরের তিনটি সুপারশপে অভিযান চালিয়ে নানা অনিয়মের প্রমাণ পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় গুড়ে অসংখ্য পোকা ও ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতি পাওয়ায় দুই সুপারশপের মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে শহরের স্বপ্ন সুপারশপ, আল-আকসা সুপারমার্কেট ও তামিম ফ্যামিলি ফুড সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভেজাল খাদ্যবিরোধী অভিযানের অংশ হিসেবে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে শহরের বিভিন্ন সুপারমার্কেটে অভিযান পরিচালনা করা হয়। এসময় আল-আকসা সুপারমার্কেটের গুড়ে হাইড্রোজেন পার অক্সাইডের অস্তিত্ব এবং অসংখ্য পোকা পাওয়া যায়। এছাড়া প্রতিষ্ঠানটিতে ফুড কালারের নামে ক্ষতিকর রঙ, অনুমোদনহীন ভেজাল মরিচের গুঁড়া ও ভেজাল তালমিশ্রি জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটির মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়।

অন্যদিকে স্বপ্ন সুপারশপে অনুমোদনহীন ফুড কালার পাওয়া গেলে তা জব্দ করা হয়। এছাড়া তামিম ফ্যামিলি ফুড সেন্টারের গুড়ে হাইড্রোজেন পার অক্সাইডের অস্তিত্ব ও কিছু খাদ্যে ক্ষতিকর রঙ পাওয়া যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিকের বিরুদ্ধেও নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক লাভলী শীল। সার্বিক সমন্বয়ে ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য্য। এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর র‍্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য্য বলেন, ভেজাল খাদ্যবিরোধী অভিযানের অংশ হিসেবে শহরের তিনটি সুপারশপে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অনুমোদনহীন রঙ, ক্ষতিকর হাইড্রোজেন পার অক্সাইড এবং একটি প্রতিষ্ঠানের গুড়ে অসংখ্য পোকা পাওয়া গেছে। এ কারণে দুটি প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!