1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গুজবে কান না দিয়ে ডিএম জিয়ার পক্ষে সবাই ঐক্যবদ্ধ থাকুন বাগমারায় ধানের শীষের জনসভায়- দুলু - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

গুজবে কান না দিয়ে ডিএম জিয়ার পক্ষে সবাই ঐক্যবদ্ধ থাকুন বাগমারায় ধানের শীষের জনসভায়- দুলু

প্রতিনিধি

গুজবে কান না দিয়ে ডিএম জিয়ার পক্ষে সবাই ঐক্যবদ্ধ থাকুন বাগমারায় ধানের শীষের জনসভায়- দুলু

সাইফুল, বাগমারা

বিএনপি নেতা সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, কোন গুজবে কান না দিয়ে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে বিএনপির মনোনীত প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়ার ধানের শীষের পক্ষে মাঠে থাকুন। আপনারা ঐক্যবদ্ধ থাকলে ডিএম জিয়ার বিজয় কেউ ঠেকাতে পারবে না। আজকের এই জনসভায় জনস্রোতই তা প্রমান করে। শনিবার বিকেলে বাগমারার হামিরকুৎসা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত রাজশাহী-৪ (বাগমারা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়ার ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দুলু বলেন, সব চেয়ে জনপ্রিয় ও তৃনমূলের নেতা হিসাবে যাচাই-বাছাই করেই ডিএম জিয়াউর রহমান জিয়াকে বিএনপি থেকে এই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। কাজেই এই আসনে প্রার্থীর কোন পরিবর্তন হবে না। সুতরাং সব দ্ব›দ্ব ভুলে মিলেমিশে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করতে হবে। তিনি আরো বলেন, বাগমারার প্রবীণ বিএনপি নেতা অধ্যাপক আব্দুল ওয়াহেদ ও ঝিকরা ইউপির চেয়ারম্যান মরু হামিদসহ বিএনপির একাধিক জনপ্রিয় নেতাকে হত্যা করা হয়েছে। কারা হত্যা করেছে আপনারা তা জানেন। আমরা সরকারে ছিলাম, প্রতিবাদ করেছিলাম। এই প্রতিবাদের জন্য আমাদের বিরুদ্ধে অপবাদ দেওয়া হয়েছে। আমাদের বিরুদ্ধে এইসব অভিযোগ আজকে মিথ্যা প্রমানিত হয়েছে। যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে পুলিশই ব্যবস্থা নিয়েছে।
জনসভায় প্রধান বক্তা রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ বলেন, ডিএম জিয়াউর রহমান জিয়া আপনাদের কাছে যে এতো জনপ্রিয় ব্যক্তি আজকের এই জনসভায় আপনাদের উপস্থিতিই তা প্রমান করে। আপনাদের এই স্বত:স্ফুর্ত উপস্থিতি ডিএম জিয়ার এই নির্বাচনী জনসভায় গণজোয়ার সৃষ্টি করেছে। এই জন্য ধন্যবাদ জানাই আপনাদের। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন। ইনশাল্লাহ এই আসনে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না।
জনসভার বিশেষ বক্তা রাজশাহী-৪ (বাগমারা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া বলেন, আমার প্রাতি ভালবাসা দেখিয়ে আজকের এই জনসভায় উপস্থিত হয়ে আপনারা যে জন¯্রােতের সৃষ্টি করেছেন এ জন্য আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ। আপনারা এই ভাবে আমার পাশে থাকলে আমি বিজয়ী হয়ে আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া ও তারুন্যের অহংকার তারেক রহমানকে এই আসনে এমপি উপহার দিবো ইনশাল্লা।
হামিরকুৎসা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল উদ্দিনের সভাপতিত্বে ও তাহেরপুর পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আবু নঈম শামসুর রহমান মিন্টুর সঞ্চালনায় জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুর রাজ্জাক, জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান সজল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদুর রহমান লিটন, জেলা কৃষক দলের আহবায়ক শফিকুল ইসলম সমাপ্ত, জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট শামসাদ বেগম মিতালী, জেলা ছাত্রদলের আহবায়ক এসএম সালাউদ্দিন আহমেদ শামীম, বড়বিহানলী ইউপির চেয়ারম্যান মাহমুদুর রহমান মিলন ও রাজশাহী জর্জ কোর্টের এপিপি অ্যাডভোকেট নাসির উদ্দীন প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!