1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গুজবে কান না দিয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার আহ্বান রবিনের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

গুজবে কান না দিয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার আহ্বান রবিনের

প্রতিনিধি

গুজবে কান না দিয়ে পরিবার-পরিজন ও প্রতিবেশীদের সঙ্গে নিয়ে উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন ঢাকা–৪ আসনের বিএনপির প্রার্থী তানভীর আহমেদ রবিন।

তিনি বলেন, আমি এই এলাকার সন্তান এবং এলাকাবাসীর কাছে দায়বদ্ধ। ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনগণের সেবার করার সুযোগ দিলে তিনি মানুষের দেওয়া ভোটের মর্যাদা রক্ষা করবেন এবং এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করবেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর কদমতলী থানাধীন ৫৯ নম্বর ওয়ার্ড মোহাম্মদবাগ বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত নির্বাচন পথসভায় তিনি এসব কথা বলেন।

রবিন বলেন, ভোটে জয়ী হলে এলাকার মানুষের কাছে তিনি সরাসরি জবাবদিহির মধ্যে থাকবেন। এলাকাবাসী যখন চাইবেন, তখন তাকে প্রশ্ন করতে পারবেন, শাসন করতে পারবেন, পরামর্শ দিতে পারবেন। জনগণের দেওয়া ভোট তার কাছে একটি আমানত, এই আমানতের কোনো খেয়ানত তিনি করবেন না।

তিনি বলেন, এলাকার মানুষ দীর্ঘদিন ধরে কর্মসংস্থান সংকটে ভুগছে। চাকরি না পেয়ে এলাকার মেধাবী তরুণ ও যুবকদের দূরদূরান্তে যেতে হচ্ছে। অনেকেই হতাশাগ্রস্ত হয়ে পড়ছে, কেউ কেউ মাদকাসক্ত হচ্ছে এবং কেউ কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।

ঢাকা–৪ আসনের বিএনপির প্রার্থী বলেন, এলাকায় শিশু-কিশোরদের জন্য পাঠাগার নেই, খেলাধুলার জন্য পর্যাপ্ত মাঠ নেই, পরিবার নিয়ে সময় কাটানোর মতো কোনো মনোরম পরিবেশও নেই। বুড়িগঙ্গা নদীর তীর কিংবা এলাকার খাল-বিলগুলো মানুষের জন্য উপযোগী করে গড়ে তোলা হয়নি। তার অভিযোগ, অপরিকল্পিত উন্নয়নের কারণে এলাকাবাসী এসব সুযোগ থেকে বঞ্চিত।

নাগরিক সেবার প্রসঙ্গে তানভীর আহমেদ রবিন বলেন, দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় বসবাস করলেও এলাকাবাসী নিয়মিত হোল্ডিং ট্যাক্সসহ গ্যাস, বিদ্যুৎ ও ওয়াসার বিল পরিশোধ করছে। কিন্তু সেবার ক্ষেত্রে তারা চরমভাবে বঞ্চিত।

তিনি বলেন, স্বাস্থ্যকেন্দ্র থাকলেও এলাকার মানুষ প্রয়োজনীয় প্রাথমিক সেবা পাচ্ছে না। কমিউনিটি সেন্টার, খেলার মাঠ বা সামাজিক অনুষ্ঠান আয়োজনের মতো কোনো সিটি করপোরেশনের অবকাঠামো নেই বলেও তিনি অভিযোগ করেন।

রবিন বলেন, ঢাকার আসনগুলোর মধ্যে ঢাকা–৪ আসন অর্থনৈতিক ও নাগরিক সুবিধার দিক থেকে সবচেয়ে পিছিয়ে রয়েছে। এর একটি প্রধান কারণ হিসেবে তিনি বিগত আওয়ামী লীগ সরকারকে দায়ী করেন।

তানভীর আহমেদ রবিন বলেন, অতীতে দলীয়করণের কারণে এলাকার সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ ভেঙে পড়েছে। এলাকার মুরুব্বিদের মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে, তাদের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা হয়েছে। একইসঙ্গে আলেম সমাজকে হয়রানি ও অপমান করা হয়েছে।

গ্যাস ও পানির সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, এলাকায় এক সপ্তাহ থেকে শুরু করে ১০ দিনের বেশি সময় ধরে গ্যাস থাকে না। ১৯৯১ সালে বিএনপি সরকারের সময় এই এলাকায় গ্যাস লাইন ও পানির পাম্প স্থাপন করা হয়েছিল। কিন্তু গত ১৮ বছরে নতুন করে উল্লেখযোগ্য কোনো পানির পাম্প স্থাপন করা হয়নি।

এলাকার শিল্পকারখানার প্রসঙ্গে তানভীর আহমেদ রবিন বলেন, একসময় এখানে ৪২টি ডাই ইন্ডাস্ট্রি চালু ছিল, বর্তমানে তা কমে ১৮টিতে দাঁড়িয়েছে। সরকারি হয়রানি ও নীতিগত সমস্যার কারণে অনেক শিল্পকারখানা বন্ধ হয়ে গেছে বলে তিনি দাবি করেন। নির্বাচিত হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও মালিকদের সঙ্গে আলোচনা করে এসব শিল্পকারখানা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে।

বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, স্বাস্থ্য, শিক্ষা, খেলাধুলা, কর্মসংস্থান, পরিবেশ ও ধর্মীয় মূল্যবোধ এই খাতগুলোতে বাস্তবভিত্তিক পরিকল্পনা রয়েছে। এলাকার উন্নয়নে তিনি ২০টি অঙ্গীকার করেছেন, যা এলাকার মানুষের প্রত্যাশা ও চাহিদার প্রতিফলন।

নির্বাচন প্রসঙ্গে তানভীর আহমেদ রবিন বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছে দেশবাসী। তিনি ভোটারদের গুজবে কান না দিয়ে পরিবার-পরিজন ও প্রতিবেশীদের সঙ্গে নিয়ে উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!