1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে ধীরগতি যানবাহনে, দুর্ভোগ অফিসগামীদের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে ধীরগতি যানবাহনে, দুর্ভোগ অফিসগামীদের

আবহাওয়া ডেস্ক

সপ্তাহের প্রথম কার্যদিবসে ভোর থেকে রাজধানীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। যদিও রাস্তায় পানি জমেনি, তবু বৃষ্টির কারণে যানবাহনের গতি কমে গেছে। এতে অফিসমুখী মানুষ পড়েছেন দুর্ভোগে। রাজধানীর উত্তরা, খিলক্ষেত, বনানী, মালিবাগ ও বিজয় সরণি রোডসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। যাত্রীরা নির্ধারিত সময়ে কর্মস্থলে পৌঁছাতে না পেরে বিপাকে পড়েছেন। রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বেশ কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিতে রাস্তাজুড়ে যানবাহনের গতি অনেকটা থেমে গেছে। গাড়িগুলো হর্ন বাজিয়েও এগোতে পারছে না। সড়কের দুই পাশে অফিসগামী মানুষ দাঁড়িয়ে বাসের অপেক্ষায়। কেউ ছাতা মাথায়, কেউ আবার ভিজে ছাতা ছাড়াই দৌড়াচ্ছেন বাস ধরতে। এই সুযোগে রিকশা ও সিএনজির ভাড়াও বেড়ে গেছে।
বিশেষ করে বনানী মোড় থেকে শুরু করে মহাখালী পর্যন্ত দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে আছে প্রাইভেটকার ও বাস। হালকা বৃষ্টির কারণে গাড়িচালকরা ধীরে চালাচ্ছেন, ফলে ছোট ছোট মোড়ে গাড়ির চাপ আরও বেড়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!