1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গিনির রাজধানীতে ব্যাপক গোলাগুলি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

গিনির রাজধানীতে ব্যাপক গোলাগুলি

প্রতিনিধি

আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রিতে প্রেসিডেন্ট প্যালেসের পাশে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা গেছে। বার্তাসংস্থা এএফপি ও রয়টার্স জানিয়েছে, রাজধানীতে দীর্ঘসময় ধরে গোলাগুলি চলছে।

কে বা কারা গুলি ছুড়ছে এবং কি কারণে গোলাগুলি শুরু হয়েছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

এএফপিকে নাম প্রকাশ না করার শর্তে থির্নো বাল্ডে নামে এক হিসাবরক্ষক বলেছেন, “আমি দ্রুতগতিতে গাড়ি যেতে দেখেছি। জানালার কাছে দ্রুত গিয়ে দেখি স্বয়ংক্রিয় মেশিনগান থেকে করা গুলির শব্দ আসছে।” সেখানকার অন্যান্য প্রত্যক্ষদর্শীরাও একই তথ্য জানিয়েছেন।

রাজধানীর কারাগারের আশপাশের বাসিন্দারা জানিয়েছেন সকাল ৯টার একটু পর গোলাগুলি শুরু হয়। যা প্রায় আধা ঘণ্টা স্থায়ী হয়। গোলাগুলি খুব দ্রুত সময়ের মধ্যে বাড়তে থাকে বলেও জানিয়েছেন তারা।

এরপর কারাগারের দিকে যাওয়া সড়কটি পুলিশ আটকে দেয়। এছাড়া জেলের কাছে একটি সাঁজোয়া যানও দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!