1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গানের কথায় বিপিএল মাতাচ্ছেন জীবন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

গানের কথায় বিপিএল মাতাচ্ছেন জীবন

প্রতিনিধি

গানের কথায় বিপিএল মাতাচ্ছেন জীবন
ক্রিকেটের সঙ্গে জাতীয় পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশের গীতিকার রবিউল ইসলাম জীবনের সম্পর্ক বেশ পুরনো। বাংলাদেশ দলের জন্য অধিকাংশ ম্যাচেই বাজে তার রচিত গান ‘জ্বলে ওঠো বাংলাদেশ’। শুধু এ গানটিই নয়, দীর্ঘ ক্যারিয়ারে ক্রিকেট নিয়ে রয়েছে তার অনেক গান; বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএল এর এবারের আসরেও গানে গানে নিজেকে তুলে ধরেছেন এই শিল্পী।

বিপিএলের দুই ফ্র্যাঞ্চাইজি সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্সের থিম সং লিখেছেন তিনি। এর মধ্যে ‘জিতে লি বে’ শিরোনামের গানটি গেয়েছেন রাজশাহীর জন্য; নাভেদ পারভেজের সুর ও সংগীতে গানটি গেয়েছেন সাম্যব্রত দৃপ্ত ও মৌমিতা তাশরিন নদী। এই গানটি এখন বাজছে রাজশাহীর ম্যাচগুলোতে, মাঠের গ্যালারিতে। আবার দলটির ফেসবুক পেজেও উন্মুক্ত করা হয়েছে এটি।

অন্যদিকে সিলেটের থিম সংটিতে সুর-সংগীতের পাশাপাশি কণ্ঠও দিয়েছেন ইমরান মাহমুদুল। সেই সঙ্গে এ গানে বিশেষ র‍্যাপ গেয়েছেন সিফাত আব্দুল্লাহ আবির। এটিও সিলেটের ম্যাচগুলোতে বাজানো হচ্ছে।

গান দুটি প্রসঙ্গে রবিউল ইসলাম জীবন বলেন, ক্রিকেট পাগল মানুষ আমি। ফুরসৎ পেলেই মাঠে ছুটে যাই। তাছাড়া ক্রিকেট নিয়ে লিখতে পারা আমার জন্য বরাবরই বিশেষ আনন্দের। এবারও সেই আনন্দের মাঝে আছি। রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটানস দল দুটিকে ধন্যবাদ আমার ওপর আস্থা রাখার জন্য।

 

উল্লেখ্য, ক্রিকেট নিয়ে এ পর্যন্ত দুই ডজনের বেশি গান লিখেছেন রবিউল ইসলাম জীবন। এর মধ্যে সর্বাধিক জনপ্রিয়তা পেয়েছে ‘জ্বলে ওঠো বাংলাদেশ’। এছাড়াও শ্রোতাপ্রিয়তা পেয়েছে ‘জয় হবেই হবে’, ‘মাশরাফি’, ‘লড়বে এবার বাংলাদেশ’ গানগুলো। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা প্লাটুন, মিনিস্টার ঢাকা, সিলেট সিক্সারস, রংপুর রাইডার্স, রাজশাহী রয়েলস, মিনিস্টার রাজশাহী দলগুলোর জন্যও থিম সং লিখেছেন তিনি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!