1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গানম্যান চেয়ে হান্নান মাসউদের আবেদন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

গানম্যান চেয়ে হান্নান মাসউদের আবেদন

প্রতিনিধি

গানম্যান চেয়ে হান্নান মাসউদের আবেদন
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ নিজের নিরাপত্তা ঝুঁকিতে থাকার কথা উল্লেখ করে গানম্যান চেয়ে আবেদন করেছেন।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।

তিনি ঢাকা পোস্টকে বলেন, নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে হান্নান মাসউদ গানম্যান চেয়ে আবেদন করেছেন। আবেদনটি গ্রহণ করে জেলা পুলিশ সুপার বরাবর পাঠানো হয়েছে। বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন ঢাকা পোস্টকে বলেন, আমরা আবেদন পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে হান্নান মাসউদ ঢাকা পোস্টকে বলেন, হাতিয়া উপজেলায় এখনো অবৈধ অস্ত্রের অস্তিত্ব রয়েছে। পাশাপাশি নির্বাচনি মাঠে কাজ করতে গিয়ে কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কাও দেখা দিয়েছে। সাধারণ মানুষের সঙ্গে নির্বিঘ্নে যোগাযোগ রাখা এবং নিরাপদভাবে নির্বাচনি কার্যক্রম পরিচালনার স্বার্থে আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নিরাপত্তা সহায়তা চেয়েছি। এটি কেবল আমার ব্যক্তিগত নিরাপত্তার বিষয় নয়, আমি চাই সব ভোটার যেন নির্বিঘ্ন ও নিরাপদ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। আশা করি প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে এবারের সংসদ নির্বাচনে মোট ১৩ জন প্রার্থী প্রতীক পেয়েছেন। তাদের মধ্যে রয়েছেন—নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হান্নান মাসউদ, বিএনপির মো. মাহবুবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফজলুল আজিম ও তানভীর উদ্দিন রাজিব। এ ছাড়া, জাতীয় পার্টির (জাপা) এ. টি. এম. নবী উল্যাহ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) থেকে মোহাম্মদ আবদুল মোতালেব, গণঅধিকার পরিষদ থেকে মোহাম্মদ আজহার উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মোহাম্মদ নুরুল ইসলাম শরীফ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) থেকে মোহাম্মদ আবুল হোসেন এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) থেকে আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!