1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গাড়ি চাপায় শিশুর মৃত্যু, ৭ দফা দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

গাড়ি চাপায় শিশুর মৃত্যু, ৭ দফা দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

প্রতিনিধি

বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সামনে ব্যাটারিচালিত ইজিবাইকের চাপায় জান্নাতুল মাওয়া (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জান্নাত পটুয়াখালী সদর উপজেলার বাসিন্দা মো. নিজামের মেয়ে। তারা বরিশালের বিএম কলেজ রোড এলাকায় বেড়াতে এসেছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, জান্নাত ও তার এক সহপাঠী দোকান থেকে চিপস কিনে রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি হলুদ অটো নিয়ন্ত্রণ হারিয়ে জান্নাতকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই চালক পালিয়ে যান।

এ ঘটনার প্রতিবাদে দুপুর ১টার পর থেকেই বিএম কলেজের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। নথুল্লাবাদ থেকে নতুন বাজার পর্যন্ত সড়ক অবরোধ করে রাখছেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন।

বরিশাল বিএম কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাহাবুদ্দিন মিয়া বলেন, অরক্ষিত সড়ক এবং বেপরোয়া চালকদের কারণে প্রাণ হারাতে হচ্ছে। নিরাপদ সড়ক চাই। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আন্দোলন চলবে।

নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভকারীদের সাত দফা দাবি হলো—

২৪ ঘণ্টার মধ্যে অটোচালককে গ্রেপ্তার এবং ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।
কলেজের সামনের ফুটপাতগুলো স্থায়ীভাবে দখলমুক্ত করা।
কলেজ চলাকালীন বিকল্প রাস্তা ব্যবহারের ব্যবস্থা করতে হবে।
নথুল্লাবাদ থেকে নতুন বাজার পর্যন্ত গতিসীমা নির্ধারণ করতে হবে।
স্পিডব্রেকার ও ডিভাইডার নিশ্চিত করতে হবে।
কলেজের সামনে স্থায়ীভাবে ট্রাফিক পুলিশ বক্স নির্মাণ করতে হবে।
রাস্তা ও ক্যাম্পাসকে ১০০% সিসি ক্যামেরার আওতায় আনতে হবে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, শিশুটির মৃত্যুর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। দুর্ঘটনার খবর পাওয়ার পর আমরা অটোটি জব্দ করেছি এবং চালককে গ্রেপ্তার করতে দ্রুত পদক্ষেপ নিচ্ছি। আমরা শিক্ষার্থীদের শান্তিপূর্ণ প্রতিবাদ করতে আহ্বান জানাই এবং সড়কে নিরাপত্তা নিশ্চিতের কাজ চালিয়ে যাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!