ইপেপার / প্রিন্ট
গতকাল ২৪ জানুয়ারি সকালে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার মুগদা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে (দুই লক্ষ দশ হাজার) টাকা সমমূল্যের জাল নোটসহ জাল টাকা সরবরাহকারী চক্রের ০১ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ ওসমান গনি (২০), পিতা-মোঃ আব্দুল কাদের, এসময় তার নিকট থেকে ১০০০ টাকা সমমূল্যের ২০০টি, ৫০০ টাকা সমমূল্যের ১২টি, ২০০ টাকা সমমূল্যের ১০টি এবং ২০ টাকা সমমূল্যের ১০০টি সর্বমোট ২,১০,০০০/- (দুই লক্ষ দশ হাজার) টাকা সমমূল্যের জাল নোট, ১৮টি মানিব্যাগ ও নগদ-২০,০০০/- (বিশ হাজার) টাকা উদ্ধার করা হয়।
এছাড়া গতকাল একই তারিখ বিকালে র্যাব-১০ এর আভিযানিক দল গাজীপুর জেলার টঙ্গী পশ্চিম থানাধীন গাজীপুড়া এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে- (তিন লক্ষ এক হাজার) টাকা সমমূল্যের জাল নোটসহ জাল টাকা সরবরাহকারী চক্রের ০১ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ মোফাজ্জল হোসেন @অপু । এসময় তার নিকট থেকে ১০০০ টাকা সমমূল্যের ২৯৬টি এবং ৫০০ টাকা সমমূল্যের ১০টি সর্বমোট (তিন লক্ষ এক হাজার) টাকা সমমূল্যের জাল নোট ও নগদ-৯,০০০/- (নয় হাজার) টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা জাল টাকা সরবরাহকারী চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ অধিক লাভের আশায় এই জাল টাকা সংগ্রহ করে গরুর হাটসহ বিভিন্ন বাজার এবং জনসাধারণের নিকট সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।