1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ৬ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ৬ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন

প্রতিনিধি

গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি এলাকায় একটি পোশাক তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ম্যাট্রিক্স স্টাইলস লিমিটেড নামের ওই কারখানায় এ আগুন লাগে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় কারখানার একটি ফ্লোরে কাজ চলছিল। হঠাৎ করে ওই ফ্লোর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং তারা চিৎকার শুরু করেন। পরে কারখানার নিরাপত্তাকর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

তবে আগুনের তীব্রতা দ্রুত বেড়ে গেলে কারখানা কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে গাজীপুর, জয়দেবপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের মোট ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, দ্রুত সময়ের মধ্যেই ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!