1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গাজীপুরে ট্রাকের ধাক্কায় শাহাদাত হোসেন মুন্না নামের প্রকৌশলী নিহত - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

গাজীপুরে ট্রাকের ধাক্কায় শাহাদাত হোসেন মুন্না নামের প্রকৌশলী নিহত

অনলাইন ডেস্ক :

গাজীপুর মহানগরের পূবাইলের মীরের বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় শাহাদাত হোসেন মুন্না (২৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১ মে) সকালে মীরের বাজার এলাকার গাজীপুর-গাউছিয়া বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাদাত হোসেন ময়মনসিংহের নান্দাইল থানার রামগতি গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে ও গাজীপুর-গাউছিয়া ঢাকা বাইপাস সড়ক উন্নয়ন প্রজেক্টের ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, শাহাদাত হোসেন মোটরসাইকেলে গাজীপুরে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা মালবোঝাই একটি ট্রাক তাকে ধাক্কা দেয়।

এ সময় মোটরসাইকেল থেকে পড়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পূবাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, শাহাদাত হোসেনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!